মুকুটে নয়া পালক! সাইবার অপরাধ দমনে এবার বড় পদক্ষেপ কেন্দ্রের, সঙ্গী রশ্মিকা

একজন রাষ্ট্রদূত হিসাবে মান্দান্নার ভূমিকা এই সমস্যাগুলিকে মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে, দেশব্যাপী প্রচারাভিযানের মাধ্যমে যার লক্ষ্য নাগরিকদের এই অনলাইন হুমকির শিকার হওয়া থেকে রক্ষা করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার মুকুটে নয়া পালক। এবার সাইবার অপরাধের বিরুদ্ধে প্রচারাভিযানের নেতৃত্ব দেবেন বিশিষ্ট দক্ষিণী নায়িকা রশ্মিকা মান্দান্না। মাত্র ২৫ বছর বয়সেই একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন রশ্মিকা, তাঁর অভিনীত ব্লকবাস্টারগুলি হল, ‘Dear Comrade’, ‘Animal’ , ‘গীত গোবিন্দম’, ‘সারিলেরু নেকেভভারু’, ‘ভীষ্ম’ প্রমুখ। এবার অভিনেত্রীকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সারা দেশে ক্রমবর্ধমান ডিজিটাল হুমকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাঁকে সাইবার সিকিউরিটির জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হল। তারকাদের মধ্যে রশ্মিকাই প্রথম Deepfake-ভিডিওর শিকার হয়ে ছিলেন। এবং অভিনেত্রীর ছবি অন্য মহিলার মুখে বসিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পরেই সজাগ হয় পুলিশ। এবং অপরাধীকে গ্রেফতার করে। এভাবে সাইবার প্রতারণা দিনের পর দিন বেড়েই চলেছে।

এবার সেই অপরাধের বিরুদ্ধে প্রচারের নেতৃত্ব দিতে চলেছেন রশ্মিকা মান্দান্না। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C), স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে, মান্দানাকে এমন উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করেছে যা নিরাপদ অনলাইন অনুশীলনের প্রচার করে এবং সাইবারস্পেসে লুকিয়ে থাকা বিপদগুলি সম্পর্কে জনসাধারণকে আরও সজাগ করে তোলে। ভারতে সাইবার ক্রাইম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অনলাইন জালিয়াতি, হ্যাকিং, ডিপফেক ভিডিও এবং সাইবার বুলিং-এর ঘটনাও ক্রমশ বাড়ছে৷ দিন দিন ডিজিটাল যুগের উন্নতমানের সব সুবিধা সাইবার ক্রাইমকে আরও উস্কে দিচ্ছে। একজন রাষ্ট্রদূত হিসাবে মান্দান্নার ভূমিকা এই সমস্যাগুলিকে মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে, দেশব্যাপী প্রচারাভিযানের মাধ্যমে যার লক্ষ্য নাগরিকদের এই অনলাইন হুমকির শিকার হওয়া থেকে রক্ষা করা। অভিনেত্রী নিজেও সাইবার জালিয়াতির শিকার। 

তাই নিজের অগ্নিপরীক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে, মান্দানা অন্যদেরকেও ডিপফেক, সাইবার বুলিং, এবং অন্যান্য ধরনের অনলাইন জালিয়াতির সম্পর্ক সতর্ক করবে৷ 14c রাষ্ট্রদূত হওয়ার পর রশ্মিকা জানিয়েছেন, “আমি বিশ্বাস করি আমাদের অনলাইন বিশ্বকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। আমাকে এবং ভারত সরকারকে আপনাকে সাহায্য করতে দিন – 1930 এ কল করে বা cybercrime.gov.in- এ গিয়ে সাইবার অপরাধের রিপোর্ট করুন।” সাইবার সিকিউরিটির জাতীয় রাষ্ট্রদূত হিসাবে, মান্দান্না অনলাইনে কীভাবে নিরাপদ থাকতে হয় সে সম্পর্কে জনসাধারণকে সজাগ করবেন৷ চুরি, ফিশিং আক্রমণ, হ্যাকিং এবং এআই-উত্পন্ন দূষিত সামগ্রী সহ বিভিন্ন সাইবার ঝুঁকির বিরুদ্ধে মানুষকে সতর্ক করবেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের