রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, বাড়বে না বাড়ি-গাড়ির ইএমআই

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যবিত্তদের স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রেপো রেট অপরিবর্তিত রাখা হল। আজ, বুধবার আরবিআই-এর তরফে জানানো হয়েছে রেপো রেট ৫.২৫ শতাংশ থাকছে। যার ফলে বাড়বে না বাড়ি, গাড়ির ইএমআই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় গোটা বিশ্বের বাজার অস্থির। তার মাঝেই মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এমন ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা। 

RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বাধীন মুদ্রানীতি কমিটি (MPC) ২০২৭ অর্থবর্ষের প্রথম দ্বিমাসিকে নীতি নির্ধারণী বৈঠকটি ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। তারপরেই আজ, বুধবার রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত, আরবিআই রেপো রেট মোট ১২৫ বেসিস পয়েন্ট (BPS) কমিয়েছে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। RBI পূর্ববর্তী মুদ্রানীতিতে, কেন্দ্রীয় ব্যাংক রেপো রেটের ক্ষেত্রে স্থিতিশিলতা বজায় রেখেছিল। আরবিআই আশা করছে যে, ২০২৭ অর্থবর্ষে (FY27) অর্থনৈতিক স্থিরতার গতি ভালোই থাকবে। এর পাশাপাশি তারা ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (Q1) জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৭ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৯ শতাংশ করেছে এবং দ্বিতীয় ত্রৈমাসিকের (Q2) পূর্বাভাস ৬.৮ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশে উন্নীত করেছে। ফেব্রুয়ারি মাসের নীতি ঘোষণায়, MPC ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের মুদ্রাস্ফীতির  গতি বাড়িয়ে ৪.০ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকের  গতি বাড়িয়ে ৪.২ শতাংশ নির্ধারণ করেছিল। 

আরও পড়ুন: এই চারটি কারণে বুধে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, লাভের মুখ দেখতে বিনিয়োগ করুন এই স্টকগুলোতে

এপ্রিল মাসের আরবিআই (RBI) এমপিসি (MPC) বৈঠকটি এমন এক প্রেক্ষাপটে হয়েছে যখন মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ এক মাসেরও বেশি সময় ধরে চলছে এবং যার  জেরে বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  এই সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার পরিণাম হিসেবে ভারতীয় মুদ্রার মান দ্রুত  কমেছে। 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল