এই চারটি কারণে বুধে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, লাভের মুখ দেখতে বিনিয়োগ করুন এই স্টকগুলোতে

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ সাময়িকভাবে বন্ধের জেরে সপ্তাহের তৃতীয় লেনদেন দিবসে ভারতীয় শেয়ারবাজারে জোরালো ঊর্ধ্বগতি দেখা গেছে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ও নিফটি দুই সূচকই বড় লাফ দেয় এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই গতি আরও জোরদার হয়। বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স প্রায় ২,৯০০ পয়েন্ট পর্যন্ত বাড়ে, অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৮০০ পয়েন্টের বেশি উত্থান ধরে রাখে। এর জেরে বিনিয়োগকারীদের সম্পদে এক ধাক্কায় লক্ষ কোটি টাকার সংযোজন হয়। বাজার বিশেষজ্ঞদের মতে, এই তীব্র উত্থানের পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করেছে।

প্রথমত, আমেরিকা ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির খবর আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরিয়েছে। দীর্ঘদিনের ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ার আশায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও।

আরও পড়ুন: যুদ্ধবিরতির জেরে বুধে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

দ্বিতীয়ত, অপরিশোধিত তেলের দামে বড় পতন বাজারকে বাড়তি গতি দিয়েছে। যুদ্ধবিরতির খবরের পর ব্রেন্ট ক্রুডের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। তেলের দাম নেমে আসায় ভারতের আমদানি ব্যয় ও মুদ্রাস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ইক্যুইটি বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

তৃতীয়ত, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির শক্তিশালী হওয়াও বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। বুধবার মুদ্রাবাজারে রুপি ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করেছে।

চতুর্থত, বিশ্ববাজারের ইতিবাচক সংকেতও ভারতীয় বাজারকে সমর্থন দিয়েছে। আমেরিকা ও এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলিতে শক্তিশালী র্যালির পর তার প্রভাব পড়েছে দেশীয় সূচকেও।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল