Loading live market data...
Loading active stocks...
Connecting...

7000mAh ব্যাটারি সহ ২০ হাজারের কমে বিক্রি হচ্ছে Realme 15T, কোথায় পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের জগতে প্রতিনিয়ত উন্নত হয়ে চলেছে ফোনের পরিষেবা। সব কোম্পানি নিজের নিজের ফোনকে প্রতি মুহুর্তে আপডেট করছে। সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাঝেমধ্যে বিপুল ছাড়ের ব্যবস্থা করেছে। রিয়েলমি নিয়ে এসেছে নতুন ফোন। শনিবার থেকে রিয়েলমি বিক্রি করছে Realme 15T। যাঁরা ৭ হাজার মেগাহার্জ ব্যাটারির ৫জি ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই ফোনটি কিনতে পারেন। এই ফোনের বিশেষত্ব এর ব্যাটারি। এই ফোনটি ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

লেটেস্ট Realme 15T ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে কিনতে পাওয়া যাবে। শনিবার দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকে এটি কেনা যাবে। ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজের ফোনের দাম ২০,৯৯৯টাকা। ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজের ফোনের দাম ২২,৯৯৯ টাকা। ১২জিবি RAM এবং ২৫৬জিবি স্টোরেজের ফোনের দাম ২৪,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্কের অফারের মাধ্যমে ২ হাজার টাকা কমে পাওয়া যাবে। ছাড় দেওয়ার আগে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। রিয়েলমি ফোনটি প্রিবুকিং-র মাধ্যমে  Realme Buds T01 TWS ইয়ারফোন ফ্রিতে দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, এই ফোনে ৬.৫৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এরমধ্যে রয়েছে ৪ হাজার নিট,  2,160Hz PWM ডিমিং এবং 93% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। ফোটোগ্রাফিতেও ৫০ মেগাপিক্সলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের সেলফি ব্যবস্থা রয়েছে। এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং করা যায়। এরমধ্যে রয়েছে AI-চালিত ফিচার। যেমন এআই এডিট জেনি, এআই স্ন্যাপ মোড, এআই ল্যান্ডস্কেপ এবং ডেজা ভু, রেট্রো, মিস্টি, গ্লোই এবং ড্রিমির মতো ফিল্টারও রয়েছে।

এই ফোনে ১৩ ঘন্টা পর্যন্ত গেমিং,  ২৫ ঘন্টার বেশি ইউটিউব প্লেব্যাক এবং ১২৮ ঘন্টা মিউজিক স্ট্রিমিং রয়েছে। এই ফেনের প্রসেসরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স ৫জি চিপসেট রয়েছে।

কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পরিবারের হাতে তুলে দিলে ভারত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা