200MP পেরিস্কোপ ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 সহ নতুন ফোন আনল Realme

Share:

নিজস্ব প্রতিনিধি :  Realme ফোনপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ফোটোপ্রেমী বা টেকপ্রেমীদের কাছে এটি খুব পছন্দের। বাজার কাঁপানো বড় বড় ফোনের সংস্থাকে এখন বলে বলে গোল দিচ্ছে রিয়েলমি। রিয়েলমির ফোন অত্যন্ত পকেট ফ্রেন্ডলি ব্যবহারকারীদের কাছে। বাজারে Realme GT 8 Pro নিয়ে আসল সংস্থা। Realme GT 7 Pro-র থেকে এই অনেক আপগ্রেড বলে জানা গিয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন রিয়েলমি স্মার্টফোনটি পারফরম্যান্স, ব্যাটারি, ডিসপ্লে এবং ডিজাইনের দিক থেকে  আগের চেয়ে অনেক বেশি উন্নত। Realme GT 8 Pro ফোনে রয়েছে ৭ হাজার মেগাহার্জ ব্যাটারি, IP66/IP68/IP69 সার্টিফিকেশন রেটিং মতো ফিচার। এটি আগের ফোনের থেকে অনেক বেশি উন্নত হবে তা আগেই জানিয়ে দিয়েছিল সংস্থা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন ফোনে রয়েছে ৬.৭৯-ইঞ্চি QHD+ BOE Q10 ফ্লেক্সিবাল AMOLED ডিসপ্লে। এটি ১২০ হার্জ রিফ্রেশ রেট, 2000 নিট HBM ব্রাইটনেস এবং 10 বিট কালার ডেপথ রয়েছে। এছাড়া ডিসপ্লেকে সুরক্ষার দেওয়ার জন্য গরিলা গ্লাস 7i প্রোটেকশন দেওয়া রয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে, কোয়ালকম এর নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। ফোনটি 16GB LPDDR5X পর্যন্ত RAM এবং 512GB UFS পর্যন্ত স্টোরেজ রয়েছে।৫০ ওয়াট এবং ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনে একটি অ্যাড্রেনো ৮৪০জিপিইউও রয়েছে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য, এটি ৭ হাজার sq mm সহ ভেপার চেম্বার কুলিং সিস্টেম সহ আসে।

ক্যামেরার কথা বলতে গলে বলতে হবে ফোনটি Ricoh GR-tuned ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এটি OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিকাল এবং 120x ডিজিটাল জুম সহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স সাপোর্ট করে। ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। জানা গিয়েছে, এই ফোনটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়া অনলাইনে পাওয়া যাবে। এটি দুটি রঙে পাওয়া যাবে। Diary White এবং Urban Blue রঙে পাওয়া যাবে।

ভারতে এই ফোনের দাম ৭২,৯৯৯ টাকা। ১২ জিবি  RAM ও ২৫৬ স্টোরেজ মডেল এই দামে পাওয়া যাবে। ১৬ জিবি RAM ও ৫১২ স্টোরেজের দাম৭৮,৯৯৯ টাকা।

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াই, নিহত ৪

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার ৩ অভিযুক্ত

মঞ্চে উদ্দাম নাচ স্বল্পবসনা পানশালার নর্তকীদের, গোগ্রাসে উপভোগ করছেন খাকি উর্দিধারীরা!

অনবরত গায়ে-হাত-পায়ে ব্যথা বা অসম্ভব ক্লান্তি? জানুন সমাধানের উপায়

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

৯ অক্টোবর শনির নক্ষত্র পরিবর্তন, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার