Narzo সিরিজের নতুন স্মার্টফোন আনছে Realme

Share:

নিজস্ব প্রতিনিধি: টেক জায়ান্ট (Tech Giant) Realme তাদের জনপ্রিয় Narzo সিরিজের ভারতীয় বাজারে নিয়ে আসার ঘোষণা করেছে। আসছে একেবারে নতুন ফিচার এবং ArmorShell প্রোটেকশন সমৃদ্ধ Realme Narzo N61 স্মার্টফোন। ‘অপ্রত্যাশিতের জন্য নির্মিত’ (Built for the Unexpected) ট্যাগলাইনের মাধ্যমে ইঙ্গিত করে যে Narzo N61 টেকসই ও দীর্ঘস্থায়ী একটি স্মার্টফোন আনতে চলেছে।

কবে আসছে Realme Narzo N61?

২৯ জুলাই, বুধবার, দুপুর ১২টায় লঞ্চ হবে Realme Narzo N61। এই লাইভ স্ট্রিমিং দেখা যাবে রিয়ালমির সোশ্যাল মিডিয়া চ্যানেলে।

Realme Narzo N61: কী আছে এই ফোনে?

Realme Narzo N61 আসছে ArmorShell প্রোটেকশন নিয়ে, যেটা যেকোনো প্রতিকূল পরিবেশে ফোনকে সুরক্ষিত রাখবে। এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে TUV Rheinland হাই-রিলায়েবিলিটি (High reliability) সার্টিফিকেট, যা ফোনের টেকসই হওয়ার ইঙ্গিত দেয়। 48 মাসের ফ্লুয়েন্সি এবং ধুলো ও স্প্রে থেকে বাঁচাতে IP54 রেটিং দেওয়া হয়েছে এই ফোনে। বৃষ্টির সময়ও কোনো সমস্যা ছাড়াই ফোন চালানো যাবে রেইনওয়াটার স্মার্ট টাচ (Rainwater Smart Touch)-এর সাহায্যে।

এখনও অন্যান্য স্পেশিফিকেশন গুলি সম্পর্কে বিশদে জানা যায়নি, তবে আশা করা যায় যে Realme Narzo N61 গ্লোবাল মার্কেটে Realme C61 4G ফোনের আপ-গ্রেড ভার্সন হতে পারে। Realme C61 4G গ্লোবাল ভেরিয়েন্টটি র পেছনে ডুয়াল লেন্স সেটআপ (Dual Lense), 3.5 mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্ট আছে তাই আশা করাই যায় যে Realme Narzo N61-এ একই রকম বা আরও আধুনিক ফিচারস পাওয়া যাবে। এটি Dark Green এবং Sparkling Gold শেডে পাওয়া যাবে। স্পেসিফিকেশন এখনও রহস্যাবৃত থাকলেও, Realme-র এই নতুন ফোনটি টেকপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলবে তা নিশ্চিত।

Realme Narzo N61 –র দাম, ক্যামেরা এবং অন্যান্য ফিচার সম্পর্কে আরও জানতে ২৯ জুলাইয়ের লঞ্চ ইভেন্টের দিকে নজর রাখতে পারেন।

 

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং