১০ হাজার টাকার কমে ৬৩০০mAh ব্যাটারি! ভারতে লঞ্চ হল Realme P4 Lite

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বাজেট স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে Realme। গত মাসে Realme P4 Power লঞ্চের পর এবার সংস্থা আনল নতুন Realme P4 Lite। ১০ হাজার টাকার কম দামে বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচারের কারণে ফোনটি ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে।

Realme P4 Lite-এ রয়েছে ৬.৭৪ ইঞ্চির বড় ডিসপ্লে, যা ৯০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫৬৩ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে UNISOC T7250 চিপসেট। ফোনটি ৪GB RAM এবং সর্বোচ্চ ১২৮GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে।

সবচেয়ে বড় আকর্ষণ এর ৬৩০০mAh শক্তিশালী ব্যাটারি, যা ১৫W ওয়্যারড চার্জিং এবং ৬W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য রয়েছে ১৩MP প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি IP54 রেটিং থাকায় ধুলো ও পানির ছিটে থেকে সুরক্ষা মিলবে।

দামের ক্ষেত্রে ৪GB+৬৪GB ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা এবং ৪GB+১২৮GB ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ফোনটি Sea Blue, Obsidian Black ও Beach Gold রঙে পাওয়া যাবে। ২৪ ফেব্রুয়ারি থেকে Flipkart, রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে।

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট