২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০ হাজার টাকার কম বাজেটে নতুন 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? একের পর এক নতুন মডেল এনে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছে বিভিন্ন সংস্থা। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে Vivo T5 Lite 5G এবং Realme P4R 5G। একই প্রসেসর, আধুনিক ফিচার এবং আকর্ষণীয় দামে বাজারে এলেও দুই ফোনের মূল লড়াই ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা ও দামের পার্থক্য ঘিরে। একদিকে Vivo T5 Lite-এ রয়েছে IP65 রেটিং ও Sony ক্যামেরা সেন্সর, অন্যদিকে Realme P4R-এর অন্যতম আকর্ষণ বিশাল 8000mAh ব্যাটারি। তাহলে ২০ হাজার টাকার বাজেটে কোন ফোনটি বেশি ভ্যালু ফর মানি? কেনার আগে এক নজরে দেখে নেওয়া যাক Vivo T5 Lite এবং Realme P4R-এর দাম, ফিচার ও পারফরম্যান্স সহ বিভিন্ন নথি গুলি- 

Vivo T5 Lite vs Realme P4R

ডিজাইন ও ডিসপ্লে

ডিসপ্লের দিক থেকে দুই ফোনেই বড় LCD প্যানেল দেওয়া হয়েছে। Vivo T5 Lite-এ রয়েছে ৬.৭৪ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১,২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ধুলো ও জলের ছাঁট থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে। অন্যদিকে, Realme P4R-এ দেওয়া হয়েছে আরও বড় ৬.৮ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। এতে ১৪৪Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং, গেমিং ও অ্যানিমেশন আরও স্মুথ হবে। পাশাপাশি ১,২০০ নিট পিক ব্রাইটনেসের সঙ্গে Panda Glass প্রোটেকশনও মিলবে, যা স্ক্রিনকে অতিরিক্ত সুরক্ষা দেয়।

অর্থাৎ, ডিসপ্লের আকার, রিফ্রেশ রেট এবং স্ক্রিন প্রোটেকশনের দিক থেকে Realme P4R কিছুটা এগিয়ে।

প্রসেসর ও পারফরম্যান্স

পারফরম্যান্সের ক্ষেত্রে দুই স্মার্টফোনেই ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর। দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং সাধারণ গেমিংয়ের জন্য এই চিপসেট যথেষ্ট সক্ষম। Vivo T5 Lite-এ সর্বোচ্চ ৬GB LPDDR4X RAM এবং ২৫৬GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। একইভাবে Realme P4R-এও সর্বোচ্চ ৬GB LPDDR4X RAM ও ২৫৬GB UFS 2.2 স্টোরেজ পাওয়া যায়।

অর্থাৎ, প্রসেসর ও স্টোরেজের দিক থেকে দুই ফোনই প্রায় একই রকম পারফরম্যান্স দেবে। এখানে কোনও ফোনকেই আলাদা করে এগিয়ে রাখা যায় না।

ব্যাটারি ও চার্জিং

ব্যাটারির ক্ষেত্রে দুই ফোনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য রয়েছে। Vivo T5 Lite-এ রয়েছে ৬,৫০০mAh ব্যাটারি, যা ৪৪W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, Realme P4R-এ দেওয়া হয়েছে বিশাল ৮,০০০mAh ব্যাটারি, যা এই প্রাইস সেগমেন্টের অন্যতম বড় ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে ব্যাটারি বড় হলেও দ্রুত চার্জ করা সম্ভব।

অর্থাৎ, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য নিঃসন্দেহে Realme P4R অনেকটাই এগিয়ে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo T5 Lite-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং ০.৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে, Realme P4R-এও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তবে সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা Vivo-এর তুলনায় বেশি রেজোলিউশন অফার করে।

অর্থাৎ, রিয়ার ক্যামেরায় দুই ফোনই ভাল হলেও, সেলফি ক্যামেরার ক্ষেত্রে Realme P4R এগিয়ে। তবে Sony সেন্সরের কারণে Vivo কম আলোয় ভাল ছবি তুলতে পারে।

অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার

Vivo T5 Lite স্মার্টফোনে রয়েছে Android 16 ভিত্তিক OriginOS 6। সংস্থা এই ফোনে ২ বছরের Android OS আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, Realme P4R চলে Android 16 ভিত্তিক Realme UI 7.0-এ। এই ফোনেও ২ বছরের Android আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

অর্থাৎ, সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে দুই ফোনই সমান সুবিধা দিচ্ছে। তাই এই বিভাগে কোনও ফোনই আলাদা করে এগিয়ে নয়।

দাম

Vivo T5 Lite-এর 4GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা, আর 6GB + 128GB মডেলের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে Realme P4R-এর 4GB + 128GB সংস্করণের দাম ১৮,৯৯৯ টাকা এবং 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। অর্থাৎ একই স্টোরেজ অপশনে Realme ফোনটি প্রায় ১,০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের