এথার, ওলাকে জোরদার টক্কর দিতে খুব শিগগির  বাজারে আসছে এই স্কুটার

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ভারতীয় বাজারে আসতে পারে KTM এর ইলেকট্রিক স্কুটার। এই স্কুটার বাজারে একবার চলে এলে রাইডারদের নজর ওলা ও এথারের থেকে যে একটু সরবে – তা নিয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। KTM প্রধানত তার চমৎকার স্পোর্টস বাইকের জন্য পরিচিত। এছাড়াও কেটিএম বাইকগুলি তরুণপ্রজন্মের কাছে তার আক্রমণাত্মক ডিজাইন, উচ্চ পারফরম্যান্স ও চাঙ্কি স্টাইলের জন্য পরিচিত একটি ব্র্যান্ড। সূত্রের খবর, কেটিএম সংস্থার শীর্ষ আধিকারিকরা ভারতের বাজারে বাইকের পাশাপাশি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার চিন্তা-ভাবনা করেছেন। তবে আনুষ্ঠানিক লঞ্চের বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

কেমন হতে চলেছে এই স্কুটার?

ডিজাইন : কেটিএম-এর ঐতিহ্যকে ধরে রেখে স্কুটারটিতে আধুনিক ডিজাইনের ছোঁয়া থাকবে। এই স্কুটারের স্লিক ইন্ডিকেটরগুলি স্কুটারটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

ফিচার : অ্যালুমিনিয়াম সুইংআর্ম, একটি বড় টাচস্ক্রিন ডিসপ্লে, মিড-মাউন্টেড মোটর এবং 14 ইঞ্চি হুইল থাকতে পারে।

পারফরম্যান্স : 4kW-এর মোটরের সাহায্যে এই স্কুটার ঘণ্টায় 45 কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করতে পারবে।

ভ্যারিয়েন্ট : কেটিএম এই স্কুটারটি ২টি ভ্যারিয়েন্টে লঞ্চ করতে পারে, একটি 4 kW এবং অন্যটি 8 kW।

কেন কেটিএম ইলেকট্রিক স্কুটার?

ব্র্যান্ড ভ্যালু : কেটিএম একটি বিশ্বস্ত ব্র্যান্ড। তাদের ইলেকট্রিক স্কুটারেও সেই বিশ্বস্ততা থাকবে।

পারফরম্যান্স : কেটিএম তাদের মোটরসাইকেলের মতোই ইলেকট্রিক স্কুটারেও শক্তিশালী পারফরম্যান্স দেবে।

আধুনিক ফিচার : স্কুটারটিতে সব ধরনের আধুনিক ফিচার থাকবে যা রাইডারদের যাত্রাকে আরামদায়ক করবে।

স্কুটারের অন্যান্য বৈশিষ্ট্য :

পাওয়ার : 4 kW এবং 8 kW এই দুই ভ্যারিয়েন্টে আসতে পারে।

রেঞ্জ : আশা করা যায়, স্কুটারটি সিঙ্গেল চার্জে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

সর্বোচ্চ গতি : ঘণ্টায় 100 কিলোমিটার বা তার অধিক হতে পারে।

মূল্য : ভারতীয় বাজারে না আসা পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটারের সঠিক দাম নির্ধারণ করা সম্ভব নয়। আশা করা যায়, বাইকটির আনুমানিক মূল্য ১,৫০,০০০ টাকা হতে পারে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!