আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডলারের তুলনায় টাকার দামে ভয়াবহ পতন, পড়ল সূচকও

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই দুঃসংবাদ।

ডলারের তুলনায় টাকার দাম পডে গেল। বাজার বিশেষজ্ঞদের কথায় ঐতিহাসিক পতন।

সোমবার ডলার প্রতি টাকার দাম কমে হয়েছে ৭৭.৪২। দুঃসংবাদের শেষ এখানেই নয়। সপ্তাহের প্রথম দিনেই সূচক এক ধাক্কায় ৭০০ পয়েন্টের ওপরে পড়ে যায়। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ৫০ পয়েন্ট পড়ে যায়। এই খবর যখন লেখা হচ্ছে তখন মুম্বই শেয়ার বাজারের সূচক দাঁড়িয়ে রয়েছে ৫৪,৪৪২.৩৬ পয়েন্টে। পতন হয়েছে ৭৩৬.০৭ পয়েন্ট। আর নিফটির সূচক ২১৮ পয়েন্ট পড়ে দাড়িয়েছে ১৬, ২৯৬.৩০ পয়েন্টে। নিফটি ব্যাঙ্কের শেয়ার ৩৬৫.৫৫ পয়েন্ট  ৫০টি সংস্থার শেয়ারের দাম এতটাই কমে গিয়েছে, যা দেখে বিনিয়োগকারীদের চক্ষু চড়কগাছে। টেক মাহিন্দ্রা, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে।

সূচক পতন কীভাবে হয়েছে, তথ্য তুলে ধরা যাক। সকাল ১১টায় মুম্বই শেয়ারবাজার ৬৪২.২৩ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৫৪.১৯৩.৩৫ পয়েন্ট। তারপর সূচক সামান্য বেড়েছিল। বেলা ১২টায় ফের পতনে সাক্ষী ছিল শেয়ারবাজার। বেলা ১২ টা নাগাদ ৭০০ পয়েন্ট পড়ে যায়।

ফোরেক্স রিজার্ভের ক্ষেত্রেও ঘটেছে ভয়াবহ পতন। এক ধাক্কায় ছ শো বিলিয়ন ডলার পড়ে গিয়েছে। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। আগামী দিনে ডলারের তুলনায় টাকার পতন ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন দেখার, বাজার বন্ধের সময় শেয়ার সূচক কোথায় গিয়ে থামে।

আরও পড়ুন শেয়ার বাজারে ফের ধস, ৪ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ