দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Samsung 5G ফোনে দেদার ছাড়! কোথায় পাবেন ২০ হাজারের নিচে Samsung Galaxy F55 5G?

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। আবার একাধিক সংস্থা ফোনের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। Samsung ব্যবহারকারীদের কাছে খুব পছন্দের। ২০ হাজার টাকার কমে ফোন কিনতে চাইলে Samsung Galaxy F55 5G ফোনটি কিনতে পারেন।

রিল ও সেলফি ক্যামেরা ভাল চাইলে এই ফোনটি কিনতে পারেন ব্যবহারকারীরা। বর্তমান সময়ে অনেকেই রিল বানান। এই ফোনে ভাল রিল বানাতে পারবেন। এই ফোনটির আসল দাম ২৬,৯৯৯ টাকা। এই ফোনটি অনলাইনে প্রায় সাড়ে ৮ হাজার কমে পাওয়া যাচ্ছে। জানতে চাইছেন তো কোথায় মিলবে এই ফোন? 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি অ্যামাজনে পেয়ে যাবেন মাত্র ১৮,৪৯৯ টাকায়। ফলে অনেকটা সস্তাতেই পকেটস্থ করতে পারবেন ফোনটি। এখানেই শেষ নয়, ব্যাঙ্ক ডিসকাউন্টও দিচ্ছে অ্যামাজন। প্রায় ১০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। পাশাপাশি ৯২৪ টাকার ক্যাশব্যাকও মিলবে। এরসঙ্গে ব্যবহারকারী তাঁর পুরানো ফোনের এক্সচেঞ্জ অফারও পাবেন। তবে পুরানো ফোনের মডেল ও তার অবস্থার ওপর নির্ভর করবে ডিসকাউন্ট।

এই ফোনটিতে রয়েছে 6.7-ইঞ্চির সুপার AMOLED প্লাস ডিসপ্লে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট ব্রাইটনেস লেভল সাপোর্ট করে। 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা রয়েছে। প্রসেসর হিসেবে ফোনে Snapdragon 7 Gen 1 চিপসেট পাওয়া যাবে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সহ পেয়ার করা। এই ফোনে ৫ হাজার মেগাহার্জ ব্যাটারি দেওয়া যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ