সোমবার থেকেই বাজারে সস্তার ৫-জি ফোন ছাড়ছে স্যামসাঙ

১৪ হাজারের নিচেই থাকছে নয়া ফোনের দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের প্রধান মহানগরগুলিতে ইতিমধ্যেই ৫-জি পরিষেবা চালু করেছে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। ফলে ৫-জি ফোন কেনার হিড়িক লক্ষ্য করা গিয়েছে। আর ৫-জি ফোনের বাজার ধরতে খদ্দেরদের জন্য সস্তার ৫-জি ফোন নিয়ে আসছে বিখ্যাত মোবাইল প্রস্তুতকারী সংস্থা স্যামসাঙ। আগামিকাল সোমবারই সংস্থাটি গ্যাল্যাক্সি এম-১৪ ৫-জি মডেলের ফোন বাজারে ছাড়ছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজারের কম দামেই মিলবে নয়া ৫-জি মোবাইল ফোন। ১৩,৪৯৯ থেকে ১৩,৯৯৯ টাকার মধ্যে থাকছে দাম। হ্যান্ডসেটটিতে ৬০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকছে। ৬.৬ ইঞ্চির স্ক্রিনের ফোনটিতে ৫০ মেগাপিক্সেল যুক্ত তিনটি ব্যাক ক্যামেরা থাকছে। সামনের দিকে থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাজকও থাকছে। চার্জিংয়ের ক্ষেত্রেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যাতে ২৫ শতাংশ দ্রুত চার্জ হবে ফোনটিতে।

ডুয়াল সিমের অত্যাধুনিক ফোনটিতে ৫-জির পাশাপাশি ৪-জি ভোল্টে পরিষেবাও থাকছে। কম আলোতেও মোবাইলের ক্যামেরাতে ঝকঝকে ছবি তোলা যাবে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। ক্যামেরা যাতে চটজলদি বন্ধ হয়ে না যায় তার জন্য অক্টা কোর এক্সিনোস ১৩৩০ ৫এনএম প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র‍্যামের পাশাপাশি ৬৪ ও ১২৮ জিবি মেমোরিও পাওয়া যাবে।

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী