১৮ হাজারেরও বেশি সস্তায় মিলছে ফোল্ডেবল ফোন, কবে থেকে মিলবে এই অফার?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফোল্ডেবল ফোন কেনার কথা ভাবছেন? তাহলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সেরা সময়! প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স আর আধুনিক এআই ফিচারের জন্য যেটা নিয়ে স্মার্টফোনপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। সেই Samsung-এর জনপ্রিয় ফ্লিপ ফোনে মিলছে বড়সড় ছাড়। অনলাইন শপিং প্ল্যাটফর্মে চলছে সীমিত সময়ের বিশেষ অফার, যেখানে কয়েক হাজার টাকা সাশ্রয়ে হাতের মুঠোয় আসতে পারে এই হাই-এন্ড ডিভাইস।

যাঁরা ফোল্ডেবল ফোনের অভিজ্ঞতা নিতে চান, তাঁদের জন্য Samsung Galaxy Z Flip 6 এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ভারতে ১,০৯,৯৯৯ টাকা দামে লঞ্চ হওয়া এই ফোনটি বর্তমানে Flipkart-এ প্রায় ৯৫,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ সরাসরি প্রায় ১৫ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। এর সঙ্গে যদি Axis বা SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয়, তাহলে আরও ৪,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সাশ্রয়ের অঙ্ক আরও বাড়তে পারে।

আরও পড়ুন: শুধু সাদা কুর্তা কেন? হোলিতে নিজের রাশির ‘শুভ’ রংয়ের পোশাক পরে চমকে দিন সবাইকে

ফিচারের দিক থেকেও এই ফোল্ডেবল ফোন যথেষ্ট শক্তিশালী। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির Dynamic AMOLED 2X ফোল্ডেবল ডিসপ্লে, যা FHD+ রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। বাইরে রয়েছে ৩.৪ ইঞ্চির সুপার AMOLED কভার স্ক্রিন, যা নোটিফিকেশন ও দ্রুত কাজের জন্য বেশ সুবিধাজনক। পারফরম্যান্সের দায়িত্বে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, যা ফ্ল্যাগশিপ মানের স্পিড ও মাল্টিটাস্কিং নিশ্চিত করে।

ব্যাটারি হিসেবে এতে দেওয়া হয়েছে ৪০০০mAh ক্ষমতার ইউনিট, সঙ্গে ২৫W ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা। সব মিলিয়ে, এখনই যদি প্রিমিয়াম ফোল্ডেবল ফোন কেনার পরিকল্পনা থাকে, তাহলে এই ডিল চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর