5000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ ১০ হাজারের কমে কিনতে পারবেন ফোন, কোথায় পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। আবার একাধিক সংস্থা ফোনের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। Samsung ব্যবহারকারীদের কাছে খুব পছন্দের। ১০ হাজার টাকার কমে ফোন কিনতে চাইলে রয়েছে Samsung Galaxy M Series এবং Galaxy F Series –র ফোন। ফ্লিপকার্ট ও অ্যামাজনে পাওয়া যাচ্ছে ফোনগুলো।

জানা গিয়েছে, সামসং-র এই দুই সিরিজের ফোন পাওয়া যাচ্ছে ৬৪৯৯ টাকায়। এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সল ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি এবং দুর্দান্ত প্রসেসর। Samsung Galaxy M Series-র Samsung Galaxy M 05 ফোনের ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি অ্যামাজনে ৬৪৯৯ টাকায় বিক্রি করা হয়েছিল। এই ফোনে এইচডি রেসোলিউশন সহ ৬.৭-ইঞ্চি ডিসপ্লে দেওয়া। এটি ৬০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিওজি৮৫ চিপসেট দেওয়া রয়েছে। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সল প্রাইমারি ক্যামেরা সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সল ক্যামেরা। এই ফোনের ব্যাটারি ৫ হাজার মেগাহার্জ ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং হবে।

পাশাপাশি রয়েছে Galaxy M06 ফোন। এটির ৪জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ ফোনের দাম ৯৪৯৯ টাকা। প্রসেসর হিসেবে ফোনটি ডাইমেনসিটি ৬৩০০ চিপসেটে পাওয়া যাবে। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সল মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সল সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাটারি ৫ হাজার মেগাহার্জ ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং হবে।

Galaxy F06 ফোন ফ্লিপকার্টে ৮৪৯৯ টাকায় পাওয়া যাবে। ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজে ফোনটি বিক্রি হবে। ফিচারের হিসেবে ৬.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে পাওয়া যাবে। প্রসেসর হিসেবে থআকছে মিডিয়াটেক ৬৩০০ চিপসেট দেওয়া। ফোটোগ্রাফির ক্ষেত্রে এতে রয়েছে ৫০ মেগাপিক্সল প্রাইমারি ক্যামেরা। ৮মেগাপিক্সল সেলফি ক্যামেরা।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর