এই মুহূর্তে

যুগান্তকারী ‘রোলেবল স্মার্টফোন’ লঞ্চের পরিকল্পনা করছে Samsung

নিজস্ব প্রতিনিধিঃ Samsung একটি বড় রোলেবল ডিসপ্লে সহ নতুন প্রজন্মের স্মার্টফোন নিয়ে কাজ করছে, যা আগামী বছর লঞ্চ হতে পারে বলে জানা গেছে। এই স্মার্টফোনটি এমন একটি ফ্লেক্সিবল স্ক্রিন সহ আসবে, যা Unroll করলে বড় একটি ডিসপ্লেতে রূপান্তরিত হবে

দক্ষিণ কোরিয়ার পত্রিকা দ্য ইলেক জানিয়েছে, Samsung এমন একটি ফোনের গবেষণায় ব্যস্ত, যা রোলেবল স্ক্রিনের মাধ্যমে 12.4 ইঞ্চি পর্যন্ত বড় করা যাবে, যা প্রায় একটি Android Tablet-এর মতো বড় হবে। এটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Huawei Mate XT Ultimate-এর ডিজাইন-এর থেকেও বড় হবে, যার স্ক্রিন সাইজ  10.2ইঞ্চি।

এই ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা (UDC) প্রযুক্তি থাকতে পারে, যার ফলে স্ক্রিনে কোনো ক্যামেরা কাটআউট থাকবে না এবং ব্যবহারকারীরা একটি সম্পূর্ণ নিরবচ্ছিন্ন ভিউয়িং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। তবে, এর বড় ডিসপ্লে এবং UDC প্রযুক্তির কারণে এই স্মার্টফোনটির দাম বেশ চড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Samsung ইতিপূর্বে বহু উদ্ভাবনী ফোল্ডেবল ডিসপ্লে প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে G আকারে ফোল্ড হওয়া ফোন এবং Z আকৃতির ফোল্ডেবল ফোন। সংস্থাটি ইতিমধ্যে রোলেবল ও ট্রিপল-ফোল্ডিং স্ক্রিনের জন্য পেটেন্ট পেয়েছে।

তবে, সম্প্রতি Huawei তাদের Mate XT Ultimate ডিজাইন নিয়ে বাজারে এসেছে, যা বিশ্বের প্রথম ট্রিপল-ফোল্ডিং স্মার্টফোন। যদিও Samsung-এর 3D Fold ডিসপ্লের বাণিজ্যিক সংস্করণ এখনও বাজারে আসেনি, তবে 2025 সালের দ্বিতীয়ার্ধে তাদের প্রথম রোলেবল স্মার্টফোনটি লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১১ দিনে ৩১ হাজার টাকা কমল রুপো, যুদ্ধের আবহে সস্তা সোনাও

কম দামে বেশি ডেটা! BSNL-এর নতুন অফারে চাপে Jio, Airtel ও Vi

নেই তেল খরচ, বাইক কিনলেই ছাড় ২৫০০০ টাকা, সাথে দেড় লক্ষ কিলোমিটারের ওয়ারেন্টি     

সাইবার প্রতারণা ঠেকাতে প্ল্যাটফর্মগুলোতে নতুন ফিচার আনছে মেটা

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

মেঠো রাস্তায় পথ চলতে অসুবিধা? তবে এই বাইক আপনার জন্যই  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ