সপ্তাহের প্রথম দিনেই পড়ল সূচক, চিন্তায় বিনিয়োগকারীরা

সেনসেক্স পড়ে ২০০ পয়েন্ট, নিফটি ৪৩ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সূচকের পতন দিয়েই শুরু হল সপ্তাহের প্রথম বেচা-কেনার দিন। সোমবার বাজার খোলার কিছুক্ষণ বাদে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ২০০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৯, ২৪৪.২৭ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও। ৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭, ৭৪০.৯০ পয়েন্টে। সপ্তাহের প্রথম লেনদেনের দিন যে সব শেয়ার মার খেয়েছে, সেই সব শেয়ারের মধ্যে রয়েছে এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান, এশিয়ান পেন্টস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাজাজ ফাইনান্সিয়াল সার্ভিস।

সূচক পতনের মাঝেও যে সব সংস্থার শেয়ার কিছুটা হলেও লাভের মুখ দেখেছে, সেই সব শেয়ারের মধ্যে রয়েছে আলট্রাটেক সিমেন্ট এবং এনটিপিসি। গত শুক্রবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার ৪১২.২৩ পয়েন্ট (০.৭০ শতাংশ) বেড়ে থামে ৫৯,৪৪৭.১৮ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১৪৪.৮০ পয়েন্ট বেড়ে থামে ১৭,৭৮৪.৩৫ পয়েন্টে। রুশ-ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষিতে গত সপ্তাহের প্রথম দিকে শেয়ার বাজার ছিল দোদুল্যমান। তবে শুক্রবার সেই ধাক্কা অনেকটা কাটিয়ে দালাল স্ট্রিট ঘুরে দাঁড়ায়। কিন্তু সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়ে যায় শেয়ার সূচক। বাজার বন্ধের সময় সূচক কোথায় গিয়ে থামে সে দিকে তাকিয়ে বাজার বিশেষজ্ঞরা।

এদিকে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ফলে খুচরো মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাবে। পূর্বাভাস এমনই। মুদ্রাস্ফীতির হার বিগত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা। এনজেড-য়ের ধীরজ নিম জানিয়েছেন, ‘আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে ভারতের অর্থবাজারে। ফলে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। সেই সঙ্গে বাড়বে মুদ্রাস্ফীতি।‘ একই অভিমত ইন্ডিয়া অ্যাট সিটি-র মুখ্য আর্থিক পরামর্শদাতা সমীরণ চক্রবর্তীর।   

আরও পড়ুন লক্ষ্মীবারেও সূচক পতন, চিন্তায় বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের