মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শুরুতেই চাপের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ও নিফটি সূচকে পতন লক্ষ্য করা যায়। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তরফে নতুন করে বিমান হামলার হুঁশিয়ারি দেওয়ার পর তারা দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নেবে না। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে, যার প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও।

বাজার খোলার আগেই দুর্বল সূচনার ইঙ্গিত মিলেছিল। নিফটি ৫০-এর সম্ভাব্য গতিপ্রকৃতির প্রাথমিক সূচক গিফট নিফটি প্রায় ১ শতাংশ কমে ২৪,৪৭০ স্তরে নেমে আসে। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি পায়, যার প্রভাব সরাসরি শেয়ার বাজারে পড়ে।সোমবার বাজার খোলার সময় বিএসই সেনসেক্স ২৫৩.৬৭ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে ৭৮,২৩৯.৮৭স্তরে দাঁড়ায়। অন্যদিকে এনএসই নিফটি৫০ সূচকও ৭৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ নেমে ২৪,২৭৮.৬০ স্তরে লেনদেন করছিল।

তবে মুদ্রা বাজারে তুলনামূলকভাবে ইতিবাচক ছবি দেখা গেছে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ৯ পয়সা শক্তিশালী হয়ে ৯২.৮২ স্তরে লেনদেন শুরু করে। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতির উপর আগামী দিনে বাজারের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক