Stock Market: একদিনেই ৪.৪ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

৫৫ হাজারের গণ্ডি টপকে ৫৬ হাজারের ঘরের কাছে পৌঁছে গেল সেনসেক্স (Sensex) সূচক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিন সোমবার শেয়ারবাজারের কারবারীদের কাছে ‘কালো সোমবার’ বা ব্ল্যাক মান ডে (Black Monday) হিসেবে পরিচিত। শেয়ারবাজারের (Stock Market) ইতিহাসে সবচেয়ে বড় ধস নেমেছে সোমবারেই। কিন্তু আজ উল্টো ঘটনার সাক্ষী থাকলেন বিনিয়োগকারীরা (Investor)। সপ্তাহের শুরুতেই অনেকটা ঊর্ধ্বমুখী সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty)। ৫৫ হাজারের গণ্ডি টপকে ৫৬ হাজারের ঘরের কাছে পৌঁছে গেল সেনসেক্স (Sensex) সূচক। যার ফলে প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ হল বিনিয়োগকারীদের। ফলে মুখে ফের হাসি ফুটেছে তাঁদের।

গত সপ্তাহের শেষের দিকে আচমকাই ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার (Stock Market)। ফলে বাজারের উপরে হারানো বিশ্বাস ফের ফিরে পেয়েছিলেন  বিনিয়োগকারীরা। এদিন সপ্তাহের প্রথম কর্মদিবসে আগের দিনের তুলনায় প্রায় ছয়শো সূচক বেশি নিয়ে সেনসেক্সের পথচলা শুরু হয়েছিল। তার পরে একই গতি নিয়ে এগিয়েছে। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে এক হাজার ৪১ দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে ৫৫, ৯২৫. ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে সেনসেক্স। আর ৩০৮ দশমিক ৯৫ সূচক বেড়ে নিফটি দাঁড়িয়েছে ১৬,৬৬১ দশমিক ৪০ পয়েন্টে।

এদিন বাজারে তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্ক এবং তেল ও গ্যাস সংস্থাগুলির শেয়ার দর একলাফে অনেকটাই বেড়েছে। মূলত এই চার ক্ষেত্রের শেয়ারের দৌলতেই লক্ষ্মীলাভ ঘটেছে বিনিয়োগকারীদের। সবচেয়ে বেশি শেয়ার মূল্য বেড়েছ টাইটানের (Titan)। বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী সংস্থার শেয়ারদর একদিনে বেড়েছে ১০৬ টাকা ৭০ পয়সা। তবে লোকসানের মুখ দেখেছে কোটাক মাহিন্দ্রা (Kotak Mahindra)। এদিন সংস্থার শেয়ার দর ৪৩ টাকা কমেছে।

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী