ফের ধপাস, শেয়ারবাজারে একদিনে তিন লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

দিন এক ধাক্কায় এক হাজার ১৭ পয়েন্ট খুঁইয়েছে সেনসেক্স (Sensex)। আর নিফটি (Nifty) খুঁইয়েছে ২৭৬ পয়েন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম কর্মদিবসে পতনের মধ্যে দিয়ে পথচলা শুরু করেছিল শেয়ারবাজার (Stock Market)। শেষ দিনেও পতনের সাক্ষী থাকতে হল। এদিন এক ধাক্কায় এক হাজার ১৭ পয়েন্ট খুঁইয়েছে সেনসেক্স (Sensex)। আর নিফটি (Nifty) খুঁইয়েছে ২৭৬ পয়েন্ট। যার ফলে একদিনেই তিন লক্ষ ১৫ হাজার কোটি টাকা খুঁইয়েছেন বিনিয়োগকারীরা। আপাতত আগামী সোমবার ফের বাজার (Stock Market) খোলার দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।

টানা চারদিন বাদে বৃহস্পতিবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার 9Stock Market)। ফলে আশার আলো দেখছিলেন বিনিয়োগকারীরা (Investor)। কিন্তু শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ারের দাম (Share Price)। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আড়াই লক্ষ টাকা গায়েব হয়ে যায় শেয়ারবাজার থেকে। তথ্য-প্রযুক্তি (IT) থেকে ওষুধ শিল্প (Pharma), ব্যাঙ্ক (Bank) থেকে আবাসন (Realty)- সব সংস্থার শেয়ারের দরই ছিল নিম্নমুখী। এমনকী রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বিমা করপোরেশনের (LICI) শেয়ার মূল্য সর্বনিম্ন ধরে পৌঁছে যায়। দুপুরের পরে আরও নিম্নমুখী হতে থাকে সেনসেক্স (Sensex)। এক সময়ে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন ৫৩ হাজারের ঘরে না পৌঁছে যায় সেনসেক্স (Sensex)। যদিও তা ঘটেনি।

বাজার বন্ধের সময় এক হাজার ১৬ দশমিক ৮৪ পয়েন্ট খুঁইয়ে ৫৪,৩০৩ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে সেনসেক্স। আর ২৭৬ দশমিক ৩০ পয়েন্ট খুঁইয়ে নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ২০১ দশমিক ৮০ পয়েন্টে। বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স ছিল ৫৫ হাজার ৩২০ দশমিক ২৮ পয়েন্টে। এদিন পতনের মধ্যেও লাব দেখেছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ (Grasim Industries)। সংস্থার শেয়ার মূল্য বেড়েছে ১৭ পটাকা ৪০ পয়সা। আর লোকসানের মুখ দেখতে হয়েছে কোটাক মাহিন্দ্রাকে (Kotak Mahindra)। সংস্থার শেয়ার মূল্য কমেছে ৭৩ টাকা ৪০ পয়সা।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের