বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন, SENSODYNE-কে ১০ লাখ টাকা জরিমানা

আগামী সাতদিনের মধ্যে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের পণ্যবিক্রি করতে গিয়ে বাণিজ্যিক বিজ্ঞাপনে অসত্য দাবি করায় বিপাকে পড়ল বিখ্যাত টুথপেস্ট উ‍ৎপাদনকারী সংস্থা সেনসোডাইন (SENSODYNE)। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) আগামী সাতদিনের মধ্যে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সেনসোডাইন কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। গত ৯ ফেব্রুয়ারি এক নির্দেশে সেনসোডাইন টুথপেস্ট উ‍ৎপাদনকারী সংস্থাকে সাতদিনের মধ্যে বিতর্কিত বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ না মানায় সংস্থাটিকে ১০ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে বলে এদিন সিসিপিএ’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিভিন্ন টিভি চ্যানেলে গত কয়েক মাস ধরেই সেনসোডাইনের একটি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। ওই বিজ্ঞাপন ঘিরেই বিতর্কের সূত্রপাত। বিজ্ঞাপনে দাবি করা হয়, ‘বিশ্বের দাঁতের চিকি‍ৎসক দ্বারা স্বীকৃত ও বিশ্বজুড়ে এক নম্বরে থাকা টুথপেস্ট হল সেনসোডাইন।’ বিজ্ঞাপনে যে দাবি করা হয়েছে, তার সত্যতা প্রমাণে বেশ কয়েকজন বিদেশি দন্ত চিকি‍ৎসককেও বিজ্ঞাপন চিত্রে দেখানো হয়েছে।

প্রতিদ্বন্দ্বী অন্যান্য সংস্থাকে হেয় করতে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই ওই বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে বলে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের প্রেক্ষিতেই নড়েচড়ে বসে সিসিপিএ। বিজ্ঞাপনে যে দাবি করা হয়েছে, তার পিছনে সত্যতা কতটা, তা প্রমাণের জন্য সেনসোডাইন উ‍ৎপাদনকারী সংস্থার কাছ থেকে নথিপত্রও তলব করে। সংস্থার দেওয়া নথিপত্র খতিয়ে দেখে খুশি হননি সিসিপিএ’র সদস্যরা। শেষ পর্যন্ত অসত্য ও বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের জন্য সেনসোডাইন উ‍ৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পথেই হাঁটল সিসিপিএ।

সন্ন্যাসীর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে