Budget 2024: নির্মলার বাজেটে অনাস্থা, ধস শেয়ারবাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় মোদি সরকারের ৩.০ প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের সময়েই ধস নামল শেয়ারবাজারে। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দীর্ঘমেয়াদি ক্যাপিটাল গেইনে কর ১০ শতাংশ থেকে সাড়ে ১২ শতাংশ করার কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে নিচের দিকে নেমে যায় সেনসেক্স ও নিফটি। এক পর্যায়ে এক হাজারের বেশি পয়েন্ট কমে ৮০ হাজারের ঘর তেকে ৭৯ হাজারের ঘরে পৌঁছে যায় সেনসেক্স। কয়েক মিনিটের মধ্যেই কয়েক লক্ষ কোটি টাকা খোয়ান বিনিয়োগকারীরা।

এদিন লোকসভায় বাজেট পেশের আগেই খুলেছিল শেয়ারবাজার। অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এমন আশায় বুক বেঁধেছিলেন বিনিয়োগকারীরা। গতকাল সোমবার (২২ জুলাই) বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৮০ হাজার ৫০২ দশমিক ০৮ সূচকে। এদিন সকালে আগের দিনের চেয়ে ২০০-র বেশি সূচক নিয়ে সবুজ জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। প্রথম দিকে নির্মলার বাজেট বক্তৃতার সময়ে স্থিতাবস্থা বজায় ছিল। সামান্য চড়াই-উতরাইযের মধ্য দিয়েই এগোচ্ছিল বাজার।

কিন্তু বেলা সোয়া বারোটা নাগাদ লং টার্ম ক্যাপিটাল গেইনে কর বৃদ্ধির কথা ঘোষণা করতেই কার্যত তাসের ঘরের মতো হুরমুড়িয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি। এক পর্যায়ে ১২০০-র বেশি সূচক হারিয়ে ৭৯,২২৪.৩২ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। আর নিফটি ৪৩৫ পয়েন্ট কমে পৌঁছে যায় ২৪ হাজার ৭৪ দশমিক ২০ সূচকে। কার্যত মাথায় হাত দিয়ে বসে পড়েন বিনিয়োগকারীরা। তবে নয়া কর ব্যবস্থায় বেতনভোগী কর্মচারীদের ছাড় ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা ঘোষণা করার পরে ফের ঘুরে দাঁড়ায় বাজার। পতন খানিকটা সামলে নিয়ে ফের ৮০ হাজারের ঘরে পৌঁছয়। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত আগের দিনের চেয়ে ৪৪৮ সূচক খুঁইয়েছে সেনসেক্স।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল