আজগুবি গল্প নয়, একদম সত্যি, মাত্র ৪ ঘণ্টায় সম্পূর্ণ হবে গোটা বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন আমরা পকেটে রাখার ফোল্ডেবল ফোনের কথা শুনেছি। কিন্তু এবার প্রযুক্তির দৌলতে এমন এক বাড়ি তৈরি হয়েছে, যা কিনা ভাঁজ করে বা ‘ফোল্ড’ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়! অবাক হচ্ছেন? অবিশ্বাস্য মনে হলেও, এই অসাধ্য সাধন করে দেখিয়েছে ভারতীয় স্টার্টআপ uPria Build।

শুধু তাই নয়, তাদের এই ইউনিক আইডিয়া দিয়ে তারা জনপ্রিয় টিভি শো Shark Tank India Season 5-এর মঞ্চে বিচারকদের তাক লাগিয়ে দিয়েছে এবং জিতে নিয়েছে ২ কোটি টাকার বিশাল ফান্ডিং। চলুন জেনে নিই এই ফোল্ডেবল বাড়ির আদ্যপান্ত।

মাত্র ৪ ঘণ্টায় বাড়ি তৈরির ম্যাজিক

ভারতে বাড়ি বানানো মানেই হল মাস কয়েকের ধাক্কা। ইট, বালি, সিমেন্ট, লেবার মিস্ত্রি-সে এক বিশাল ঝামেলার কাজ। কিন্তু uPria Build এই সমস্যা সমাধানের জন্য এনেছে ‘মডিউলার কনস্ট্রাকশন’ প্রযুক্তি।

ব্যাপারটা ঠিক কী? এই পদ্ধতিতে বাড়ির দেওয়াল, ছাদ, মেঝে, এমনকি ইলেকট্রিক ও প্লাম্বিংয়ের কাজ-সবটাই আগে থেকে কারখানায় রেডি করে রাখা হয়। তারপর সেই অংশগুলোকে ট্রাকে করে সাইটে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে মাত্র ৪ ঘণ্টার মধ্যে সব পার্টস জোড়া লাগিয়ে বা ‘অ্যাসেম্বল’ করে দাঁড় করিয়ে দেওয়া হয় আস্ত একটা বাড়ি!

ফিচার এবং স্থায়িত্ব

এই বাড়িগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যে, এগুলোকে সহজেই ফোল্ড করে প্যাক করা যায়। সংস্থা দাবি করেছে, ভবিষ্যতে তারা মাল্টি-স্টোরেড বা বহুতল বাড়ির স্ট্রাকচারও নিয়ে আসবে।

তবে Shark Tank-এর বিচারকরা যখন প্রশ্ন তোলেন বাড়ির স্থায়িত্ব নিয়ে, তখন জানা যায়, সাধারণ কংক্রিটের বাড়ি যেখানে ৭০-৮০ বছর টেকে, সেখানে এই ফোল্ডেবল বাড়ির স্থায়িত্ব হবে ৩০-৪০ বছর। সময় এবং খরচের সাশ্রয়ের দিক থেকে দেখলে যা মোটেও কম নয়।

কোথায় ব্যবহার হচ্ছে?

ভারতবর্ষে এই প্রযুক্তি এখনও নতুন হলেও ইউরোপ-আমেরিকায় এর চল অনেকদিন ধরেই আছে। তবে uPria Build ইতিমধ্যেই সরকারি প্রজেক্টে কাজ শুরু করে দিয়েছে। তারা মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ছোটো পাবলিক বিল্ডিং তৈরির কাজ করছে। এর মাধ্যমে তারা যেমন আয় করছে, তেমনই গ্রাউন্ড লেভেলে নিজেদের প্রযুক্তি যাচাই করে নিচ্ছে।

শার্ক ট্যাঙ্কে হাড্ডাহাড্ডি লড়াই

Shark Tank India-র মঞ্চে যখন এই পিচটি আসে, তখন শার্করা প্রযুক্তির থেকেও বেশি জোর দিয়েছিলেন ব্যবসার স্কেল বা পরিধি নিয়ে। বড়ো স্কেলে সাধারণ মানুষের আবাসন বা রেসিডেন্সিয়াল হাউজিংয়ে এই মডেল চলবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। ভারতীয় গ্রাহকরা কি ফ্যাক্টরিতে তৈরি বাড়ি বিশ্বাস করবেন?

তবে সমস্ত তর্ক-বিতর্ক শেষে, Titan Capital-এর কো-ফাউন্ডার কুনাল বহলের এই উদ্যোগে বিশ্বাস রাখেন। তিনি ২.৫% ইকুইটি-র বিনিময়ে ২ কোটি টাকার ফান্ডিং দেন। যদিও Shaadi.com-এর ফাউন্ডার অনুপম মিত্তালও আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু নেগোশিয়েশনের পর স্টার্টআপটি কুনাল বহলের অফারটিই গ্রহণ করে।

 ভবিষ্যতের পথ

বিনিয়োগের সাথে জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্তও। ভবিষ্যতে বড়ো অর্ডার এবং ভালো প্রফিট মার্জিন দেখাতে হবে সংস্থাকে। তবে এই প্রযুক্তি যদি সফল হয়, তবে ভারতের কনস্ট্রাকশন সেক্টরে এক বিশাল বিপ্লব আসতে চলেছে।

 

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়