কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা, বার্ষিক খরচের বরাদ্দ হ্রাস

আসন্ন সপ্তাহেই ঘোষণা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আরও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি সংস্থা তাদের বার্ষিক খরচ-খরচাতেও হ্রাস টানার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থা সূত্রে খবর তেমনই। সরকারিভাবে মেটা এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কিছু জানায়নি। তবে ছাঁটাইয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আসন্ন সপ্তাহের যে কোনওদিন মেটা সরকারি বিবৃতি জারি করে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করবে।  ছাঁটাই করা হবে বলে মেটা-কর্তা মার্ক জাকারবার্গ তাঁর সংস্থার বিভিন্ন বিভাগের জন্য বাজেট বরাদ্দ করতে চাইছেন না। সংস্থার সূত্রে খবর, শেষ ত্রৈমাসিকে জাকারবার্গ বিভিন্ন দফতরের কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন। ওই বৈঠকে ম্যানেজারদের দায়িত্ব থেকে অব্য়াহতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।  কতজন কর্মী কাজ হারাবেন, সেটা জানা যাবে  সরকারিভাবে বিবৃতি দেওয়ার পরেও। গত নভেম্বরে ১১ হাজার কর্মী কাজ হারান।

একা মেটা নয়, কম-বেশি সব তথ্য-প্রযুক্তি সংস্থাই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সব ক্ষেত্রেই বলা হচ্ছে, সংস্থার আর্থিক ক্ষতি রুখতেই নিতে হয়েছে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত। যাদের ছাঁটাই করা হচ্ছে, তারা প্রত্যেকে যোগ্য সেকথাও সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে ডেল তাদের কয়েক হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করে। কর্মী ছাঁটাই হয়েছে বোয়িং সংস্থাতেও। কর্মী ছাঁটাই করেছে সুন্দর পিচাইয়ের গুগল। চাকরি হারিয়েছেন এলনের টুইটারেরে কয়েক হাজার খানেক কর্মী।সব বেসরকারি সংস্থার কর্মীরা চাকরি হারানোর আশঙ্কা করছে। 

আরও পড়ুন অফিস ভাড়া দেবে মেটা-মাইক্রোসফট, কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত