সপ্তাহের শুরুতেই ধস শেয়ার বাজারে! ব্যাপক পতন সেনসেক্স ও নিফটির

সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেল বাজার। সোমবার শেয়ার বাজার খুলতেই একলাফে সেনসেক্স নামল ১,১৫৮ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেল বাজার। সোমবার শেয়ার বাজার খুলতেই একলাফে সেনসেক্স নামল ১,১৫৮ পয়েন্ট। নিফটির সূচকও অনেকটাই পড়ে ১৭ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার শেয়ার বাজার খোলার আধঘন্টার মধ্যেই এই পতন দেখা যায়। যাতে মাথায় হাত পড়ে যায় ব্যবসায়ী থেকে উদ্যোগপতিদের। শেয়ার বাজার খোলার আধ ঘণ্টার লেনদেনেই বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি নেমে যায়। সেনসেক্স ১০৭৬.৪৬ পয়েন্ট অর্থাৎ ১.৮৯ শতাংশ পড়ে ৫৫,৯৩৫.২৮-এর লাল সঙ্কেত সহ লেনদেন চলে। এনএসই-র সূচক নিফটিও ৩২২.৩০ পয়েন্ট অর্থাৎ ১.৯ শতাংশ পড়ে যায়। নিফটি নিম্নমুখী হয়ে পৌঁছয় ১৬.৬৬২.৯০ পয়েন্টে।

অর্থাৎ বেয়ার ওরফে ভালুকের থাবায় সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেল শেয়ার বাজার। যদিও বিশেষজ্ঞদের মত, গোটা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। যার প্রভাব বিশ্বের সমস্ত শেয়ার বাজারে পড়েছে। ভারতেও যার অন্যথা হয়নি। কিন্তু এইভাবে বছরের শেষে বাজারের পতন নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছেই। তবে সপ্তাহের মাঝেই শেয়ার বাজার চাঙ্গা হবে বলে মত অর্থনীতিবিদদের একাংশের। যদিও ওমিক্রনের জেরে আমেরিকা ও এশিয়ার সমস্ত শেয়ার বাজারেই সোমবারের সূচক নিম্নমুখী।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?