যুদ্ধবিরতির জেরে বুধে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ সাময়িকভাবে কমার জেরে বুধবার শেয়ার বাজারে জোরালো উত্থান দেখা গেল। তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের নীচে নেমে আসতেই বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকাতে আগামী দুই সপ্তাহ ইরানের উপর বোমাবর্ষণ ও সামরিক হামলা স্থগিত রাখবে। পাশাপাশি ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করতে রাজি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার লেনদেনের শুরুতেই চাঙ্গা হয়ে ওঠে ভারতীয় শেয়ার বাজার।

বিএসই সেনসেক্স দিনের শুরুতে ২,৬৭৪.০৫ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বেড়ে ৭৭,২৯০.৬৩ পয়েন্টে দাঁড়ায়। একইভাবে এনএসই নিফটি৫০ সূচকও শক্তিশালী ভাবে শুরু হয়। সূচকটি ৭৩১.৫০ পয়েন্ট বা ৩.১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,৮৫৫.১৫ পয়েন্টে লেনদেন শুরু করে।

বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় তেলের দামে পতন ঘটেছে, যা শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে দিনের লেনদেনে বিনিয়োগকারীদের নজর থাকবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) রেপো রেট সংক্রান্ত ঘোষণার দিকে। সুদের হার এবং মূল্যবৃদ্ধি সংক্রান্ত ভবিষ্যৎ পূর্বাভাস বাজারের গতিপ্রকৃতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?