অক্ষয় তৃতীয়ার আগে সস্তা সোনা, আশায় বুক বাঁধছেন ক্রেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকা সস্তা হতে শুরু করেছে সোনা। এখনও পর্যন্ত সোনার দাম তিন হাজার টাকারও বেশি কমেছে। অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম কমায় কিছুটা হলেও স্বস্তিতে ক্রেতারা।

ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম বাড়তে শুরু করে। এপ্রিলের শুরুতে সোনার দাম আকাশছোঁয়া হয়ে যায়। ১০ গ্রাম সোনার দাম ৭৩৯৫৮ টাকায় পৌঁছে যায়। এরপর হঠাৎই সোনার দাম পড়তে শুরু করে। এখনও পর্যন্ত সোনার দাম ৩২৮১ টাকা পড়ে গিয়েছে। সারা বিশ্ব জুড়েই সোনার দাম পড়তে শুরু করেছে। বিশ্ব জুড়ে সোনার দাম পড়ায় এর প্রভাব পড়েছে ভারতের সোনার দামের ওপরও।

আগামী ১০ মে চলতি বছর অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান হতে চলেছে। অক্ষয় তৃতীয় সোনা কেনা অত্যন্ত শুভ হিসাবে ধরা হয়। তার আগে সোনার দাম কমে যাওয়ায় সোনা কেনার প্রবণতা বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যেভাবে সোনার দাম কমতে শুরু করেছে, তাতে অক্ষয় তৃতীয়ার দিন ১০ গ্রাম সোনার দাম ৬৯ হাজার টাকার আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে ২২ এপ্রিল অক্ষয় তৃতীয়া পালিত হয়েছিল। সেদিন ২২ ক্যারেটে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজার ৫০ টাকা ছিল। ২৪ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬১,১৫০ টাকা ছিল।

 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে