Strom R3 Electric: দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, বুক করুন ১০ হাজারে!

এই দুই আসনের বৈদ্যতিক গাড়ির দুটি দরজা। ছুটতে পারে সর্বোচ্চ ৮০ কিমি গতিবেগে। গাড়িটি কিনলে ১ লক্ষ কিমি পর্যন্ত ওয়ারেন্টি পাবেন গ্রাহকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এটিই দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি বলে দাবি করছে সংস্থা। মুম্বই-ভিত্তিক এক স্টার্টআপ সংস্থা Strom Motors এই গাড়িটি বাজারে ছাড়তে চলেছে। শুরু হয়ে গিয়েছে বুকিং, তবে বড় কথা হল মাত্র ১০ হাজার টাকায় আপনি বুক করতে পারবেন গাড়িটি। গাড়িটির মূল আকর্যন অবশ্যই এর অভিনব ডিজাইন। তিনচাকার গাড়িটি সাধারণ তিনচাকার গাড়ির মতো নয়। অটো বা সাধারণ তিনচাকার গাড়ি সামনে একটি ও পিছনে দুটি চাকা থাকে। এই Strom R3 Electric গাড়ির ক্ষেত্রে পুরোটাই উল্টো। পিছনে একটি চাকা ও সামনে দুটি। তবে কোম্পানির দাবি একবার চার্জ করলে ছুটবে ২০০ কিলোমিটার। এতে একটি 4G সংযুক্ত ডায়াগনস্টিক ইঞ্জিন রয়েছে, যা ড্রাইভারকে ট্র্যাকের অবস্থান এবং চার্জের অবস্থা জানাবে। ফলে গাড়িটি চালাতে সুবিধা হবে চালকের। গাড়িটি দুই আসন বিশিষ্ট।

এই দুই আসনের বৈদ্যতিক গাড়ির দুটি দরজা। ছুটতে পারে সর্বোচ্চ ৮০ কিমি গতিবেগে। গাড়িটি কিনলে ১ লক্ষ কিমি পর্যন্ত ওয়ারেন্টি পাবেন গ্রাহকরা। কোম্পানির দাবি, প্রতি কিমিতে খরচ হবে মাত্র ৪০ পয়সা। ফলে এই গাড়ি কিনলে সবমিলিয়ে তিন বছরে ৩ লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন গ্রাহক। গাড়িটি বুক করতে পারেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://www.strommotors.com থেকে। এখানেই জানা যাবে যাবতীয় তথ্য এবং দাম। স্টার্টআপ সংস্থা Strom Motors ২০১৬ সাল থেকে শুরু হয়েছিল। বর্তমানে উত্তরাখণ্ডের কাশীপুরে কারখানা চালু করেছে তাঁরা। সেখানেই প্রতিমাসে ৫০০ গাড়ি উৎপাদন করছে সংস্থা।

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন