Tata Curvv Crash Test : সম্পূর্ণ ৫-স্টার সুরক্ষা রেটিং পেয়ে ক্র্যাশ টেস্টে ফের বাজিমাত টাটার এই গাড়ির

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : Tata Curvv হল ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা Tata Motors-এর ভারতীয় লাইন আপের সর্বশেষ সংযোজন। Tata Curvv একটি এমন গাড়ি যা, SUV এর শক্তি এবং কুপের আকর্ষণীয় ডিজাইনকে একত্রিত করেছে। এই গাড়িটি তার আধুনিক ফিচার, শক্তিশালী ইঞ্জিন এবং স্টাইলিশ লুকের জন্য বেশ আলোড়ন সৃষ্টি করেছে। জানা গেছে, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি Curvv তার ICE এবং EV এই দুটি ভেরিয়েন্টের জন্য Bharat NCAP থেকে সম্পূর্ণ 5-স্টার ক্র্যাশ টেস্ট রেটিং অর্জন করেছে।

Tata Curvv ICE – ক্র্যাশ টেস্টের ফলাফল :

সংস্থার তরফে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, Curvv Coupe SUV-এর ICE ভ্যারিয়েন্টটি প্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য 32-এর মধ্যে 29.5 পয়েন্ট পেয়েছে, ও গাড়িটি শিশুদের সুরক্ষার জন্য 43.66/49 পয়েন্ট পেয়েছে ৷  জানা গেছে, এটি Curvv SUV এর একটি ডিজেল ভ্যারিয়েন্ট ছিল। সংস্থাটি জানিয়েছে, Curvv-এর ICE ভ্যারিয়েন্টে 6টি এয়ারব্যাগ, EBD সহ ABS, কোলাপসিবল স্টিয়ারিং কলাম, সিটবেল্ট রিমাইন্ডার, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং স্ট্যান্ডার্ড ফিটমেন্ট হিসাবে আরও অনেক কিছু রয়েছে। ফলস্বরূপ, এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের নিরাপত্তার জন্য একটি সম্পূর্ণ 5-স্টার রেটিং পেয়েছে।

Tata Curvv EV – ক্র্যাশ টেস্টের ফলাফল :

Curvv Coupe SUV-এর অপেক্ষাকৃত অধিক ওজন বিশিষ্ট EV ভ্যারিয়েন্টটি প্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য 32-এর মধ্যে 30.81পয়েন্ট পেয়েছে, ও গাড়িটি শিশুদের সুরক্ষার জন্য 49 পয়েন্টের মধ্যে 44.83 পয়েন্ট অর্জন করেছে। এর থেকে এটিই স্পষ্ট হয়েছে যে, Curvv EV ভ্যারিয়েন্টটি ICE ভ্যারিয়েন্টের তুলনায় অধিক সুরক্ষিত বলে গণ্য হয়েছে।

কেন এই 5-স্টার রেটিং এত গুরুত্বপূর্ণ?

নিরাপত্তা : 5-স্টার রেটিং মানে, গাড়িটি অ্যাক্সিডেন্টের সময় যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে।

বিশ্বাস : এই রেটিং গ্রাহকদের মধ্যে টাটা কার্ভের প্রতি বিশ্বাস বাড়ায়।

প্রতিযোগিতা : এই অর্জন টাটা মোটরসকে ভারতীয় গাড়ি বাজারে অন্য প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে।

নিঃসন্দেহে বলাযেতে পারে, টাটা কার্ভ একটি নিরাপদ, স্টাইলিশ এবং আধুনিক গাড়ি। যদি আপনি একটি নতুন গাড়ি কিনতে চান এবং নিরাপত্তা আপনার জন্য প্রধান বিষয় হয়, তাহলে টাটা কার্ভ আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার