কবে আসবে Harrier EV, বিরাট ঘোষণা টাটা মোটরসের

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: অধীর আগ্রহে অগণিত গাড়িপ্রেমী। অটো এক্সপো ২০২৩-এ Tata Motors হ্যারিয়ারের একটি অল-ইলেকট্রিক কনসেপ্ট মডেল প্রকাশ করলেও গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে Tata-কে। ফলে গাড়িটি এই চলতি বছরেও নিয়ে আসা সম্ভব হয়নি। জানা গিয়েছে, Tata Harrier EV বর্তমানে ভারতীয় গাড়ি বাজারে সবচেয়ে প্রতীক্ষিত ইলেক্ট্রিক SUV-গুলির মধ্যে একটি। এই গাড়িটি তার দাপ্তরিক ডিজাইন, প্রশস্ত কেবিন এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত।

সংস্থাটি জানিয়েছে, তারা ছোট ইলেকট্রিক গাড়ি দিয়ে ভারতে বিরাট সাফল্য অর্জন করেছে। তাই তারা এবার হ্যারিয়ার ইভির মতো বড় গাড়ি নিয়ে বড় ইভি সেগমেন্টে প্রবেশ করতে চায়। সংস্থা সূত্রে পাওয়া তথ্যানুসারে জানা যায়, সম্প্রতি লঞ্চ করা Tata Curvv আসার আগেই Tata Harrier EV নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তা সম্ভবপর হয়নি। তবে সংস্থাটি এবারে নিশ্চিত করেছে যে, ২০২৫ সালেই হ্যারিয়ার ইভি ভারতে লঞ্চ হবে।

Harrier EV-এর প্রত্যাশিত বৈশিষ্ট্য

ডিজাইন: Harrier EV-এর ডিজাইন তার পেট্রল/ডিজেল ভ্যারিয়েন্টের অনুরূপ হলেও কিছু আপগ্রেডেশন করা হয়েছে ও গাড়িটিতে বেশ কিছু অত্যাধুনিক ইলেক্ট্রিক স্টাইলিং উপাদান যোগ করা হবে।

পারফরম্যান্স: Harrier EV একটি শক্তিশালী ইলেক্ট্রিক মোটর দ্বারা চালিত হওয়ায় এর ত্বরণ দুর্দান্ত হওয়ার প্রত্যাশা করা হয়। এটিতে অল-হুইল ড্রাইভ সিস্টেমও থাকতে পারে।

ব্যাটারি এবং রেঞ্জ: গাড়িটিতে একটি বড় ব্যাটারি প্যাক থাকবে যা একবার চার্জে যথেষ্ট রেঞ্জ দেবে। বিশেষজ্ঞদের মতে গাড়িটিতে 60kWh থেকে 70kWh ব্যাটারি প্যাক আশা করা যেতে পারে। Tata এর অন্যান্য EV-গুলির ভিত্তিতে, আমরা Harrier EV-র ক্ষেত্রে 400-500 কিলোমিটারের রেঞ্জ আশা করতে পারি।

ফিচারস : Harrier EV-তে অত্যাধুনিক ফিচারগুলির সমাবেশ থাকবে, যেমন একটি বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, কানেক্টিভিটি, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম (ADAS) এবং আরও অনেক কিছু।

মূল্য : Tata Harrier EV গাড়িটির মূল্য বর্তমান  Harrier-এর চেয়ে বেশি হবে, তবে এই গাড়িটিতে সরকারি সুবিধা পাওয়া যাবে। সাধারণ ভ্যারিয়েন্টের থেকে শুরু করে টপ ভ্যারিয়েন্টের মূল্য ব্যাটারির ক্ষমতা ও গাড়ির শক্তির উপর নির্ভর করবে।

এবার, লক্ষণীয় বিষয় এটাই যে, গাড়িটি আগামী বছর কোন মাস নাগাদ আনুষ্ঠানিক লঞ্চ হয়। তবে, নিঃসন্দেহে বলা যেতে পারে যে, এই গাড়িটি ভারতে বড় ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে এক নতুন যুগের সূচনা করবে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর