‘রাজনীতিতে নেই আগ্রহ’, সাফ জবাব আদানিদের

গৌতম আদানি। দেশের এই অন্যতম শিল্পপতিকে চেনেন না এমন লোক খুব কমই রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গৌতম আদানি। দেশের এই অন্যতম শিল্পপতিকে চেনেন না এমন লোক খুব কমই রয়েছেন। সম্প্রতি মুকেশ আম্বানিকেও টপকে গিয়েছে তাঁর সংস্থা। বর্তমানে ভারতের সবথেকে ধনী শিল্প সংস্থার কথা বলতে গেলে সবার আগে উঠে আসবে আদানি গোষ্ঠীর নাম। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছিল শিল্পপতি গৌতম আদানি নাকি রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। তিনি বা তাঁর স্ত্রী ডা. প্রীতি আদানির অন্ধ্রপ্রদেশের রাজ্যসভার সাংসদ হওয়া নিয়ে তৈরি হয়েছিল প্রবল জল্পনা। তবে এবার এই জল্পনার অবসান ঘটাল আদানি গোষ্ঠী। তারা রীতিমতো বিবৃতি জারি করে জানিয়ে দিল এই বিষয়টা পুরোপুরি ভুল। রাজনীতি নিয়ে আদানি পরিবারের কোনও আগ্রহ নেই।

 আদানি গ্রুপের ওই বিবৃতিতে লেখা হয়েছে যে, ‘সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হচ্ছে যে, গৌতম আদানি এবং তাঁর ডা. স্ত্রী প্রীতি আদানিকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। তবে এটা পুরোপুরি মিথ্যে একটা খবর। আমাদের সংস্থার নাম নিয়ে অযথা কিছু ভুল খবর এবং জল্পনা তৈরি করা হচ্ছে।রাজনীতি নিয়ে আদানি পরিবারের কোনও আগ্রহ নেই’। 

আগামী ১০ জুন অন্ধ্রপ্রদেশের ৪ রাজ্যসভায় নির্বাচন। বেশ কিছু সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, শিল্পপতি গৌতম আদানি অথবা তাঁর স্ত্রী নাকি সেই নির্বাচনে প্রার্থী হতে পারেন।

 

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে