১৪ জানুয়ারি বাজারে ধামাকা ঘটাতে আসছে এই ঐতিহ্যবাহী স্কুটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্কুটার বাজারে বাজাজ চেতক দীর্ঘ বহু বছর ধরে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য নাম। সেই জনপ্রিয়তাকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামী ১৪ জানুয়ারি নতুন ইলেকট্রিক চেতক মডেল লঞ্চ করতে চলেছে বাজাজ অটো। সংস্থাটির পাঠানো অফিসিয়াল আমন্ত্রণপত্রে নতুন মডেলের একটি ঝলক দেখা গিয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন চেতক শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকেই নয়, ডিজাইনের  ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে।

চোখে পড়ার মতো সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তনটি হল নতুন টেল-লাইট ডিজাইন। বর্তমান চেতকে যেখানে মাঝখানে ব্যাজ ও দু’পাশে উল্লম্ব LED টেল-লাইট রয়েছে, সেখানে নতুন মডেলে দেখা যাচ্ছে একটি অনুভূমিক LED টেল-লাইট, যার দুই প্রান্তে ইন্ডিকেটর বর্তমান। উপরে থাকবে ‘Chetak’ ব্র্যান্ডিং, যা স্কুটারটিকে আরও আধুনিক ও প্রিমিয়াম লিক প্রদান করবে। এর পাশাপাশি সামগ্রিক ডিজাইনেও কিছু রিফ্রেশড এলিমেন্ট যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিক্রির দিক থেকেও বাজাজ চেতকের পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী। সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে প্রায় ২.৭০ লক্ষ ইউনিট চেতক বিক্রি করেছে সংস্থাটি, যার ফলে সমগ্র ই-স্কুটার বাজারে তাদের দখল পৌঁছেছে প্রায় ২১ শতাংশে। TVS iQube-এর সঙ্গে শীর্ষস্থানের জন্য সরাসরি লড়াই চালিয়ে গিয়েছে চেতক। এমনকি জুলাই-আগস্ট মাসে বিরল আর্থ ম্যাগনেটের সরবরাহ সমস্যার কারণে উৎপাদনে কিছুটা প্রভাব পড়লেও, বাজাজ প্রথমবারের মতো বছরে ২ লক্ষের বেশি স্কুটার বিক্রির মাইলফলক অতিক্রম করেছে।

বর্তমানে সংস্থাটি চেতক রেঞ্জে ৩kWh ও ৩.৫kWh ব্যাটারি অপশন প্রদান করছে, যা 3001 এবং 35 সিরিজে বিভক্ত। 35 সিরিজের 3501, 3502 ও 3503 ভ্যারিয়েন্টে ধাপে ধাপে উন্নত ফিচার যেমন TFT ডিসপ্লে, টাচস্ক্রিন ও অ্যাপ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। স্কুটারটির মূল্য শুরু হচ্ছে প্রায় ৯৯,৫০০ টাকা থেকে এবং সর্বোচ্চ মূল্য ১.২২ লক্ষ টাকা।

আসন্ন বাজাজ ইলেক্ট্রিক চেতক মূল্যের দিক দিয়ে ঠিক কেমন স্থানে অবস্থান করবে, ও সবচেয়ে সস্তা মডেলের মূল্য কত হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সব মিলিয়ে, ১৪ জানুয়ারির এই লঞ্চ ই-স্কুটার বাজারে বাজাজের অবস্থান আরও মজবুত করবে বলেই আশা করা যাচ্ছে।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির