এই মুহূর্তে

নতুন বছরেই নতুন রূপে আসছে এই দুর্ধর্ষ SUV গাড়ি

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় SUV বাজারে Mahindra XUV700 ইতিমধ্যেই একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। প্রায় চার বছর বাজারে নিজের ঐতহ্য ধরে রাখার পর, এই জনপ্রিয় মডেলটির আপডেট হিসেবে বাজারে নতুন নামে ও নতুন রূপে  Mahindra XUV 7XO আসতে চলেছে । সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসের ৫ তারিখ—এই SUV-টির আনুষ্ঠানিক লঞ্চ হতে পারে। এর সম্ভাব্য এক্স-শোরুম মূল্য ধরা হচ্ছে ১৪ লক্ষ টাকা থেকে ২৪ লক্ষ টাকা।

ডিজাইনের দিক থেকে XUV 7XO-তে বড় পরিবর্তনের বদলে সূক্ষ্ম কিন্তু আধুনিক আপডেট দেখা যাবে। সামনের অংশে থাকছে আরও শার্প ডিজাইনের নতুন গ্রিল, বড় এয়ার ইনটেক এবং টুইন-পড LED হেডল্যাম্প। Mahindra-র পরিচিত C-আকৃতির DRL বজায় রাখা হলেও তা আরও আধুনিক ধারায় উপস্থাপিত হতে পারে, সঙ্গে যুক্ত হতে পারে একটি কানেক্টেড লাইট বার। পিছনের দিকেও নতুন ডিজাইনের টেলল্যাম্প ও সংশোধিত বাম্পার দেখা যাবে। পাশাপাশি, নতুন অ্যারো-অপ্টিমাইজড অ্যালয় হুইল SUV-টিকে আরও প্রিমিয়াম লুক দেবে।

সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে কেবিনের ভেতরে। XUV 7XO-তে প্রথমবারের মতো দেখা যেতে পারে ট্রিপল-স্ক্রিন ড্যাশবোর্ড সেটআপ, যা Mahindra-র নতুন ইলেকট্রিক SUV গুলির নকশা থেকে অনুপ্রাণিত। এর সঙ্গে যুক্ত হতে পারে ভেন্টিলেটেড সামনের ও পিছনের সিট, মাল্টি-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং প্যানোরামিক সানরুফ। SUV-টি ৬ ও ৭ সিট—উভয় কনফিগারেশনেই উপলব্ধ থাকবে।

সংস্থা মারফত প্রাপ্ত তথ্যানুসারে জানা গিয়েছে, ইঞ্জিনের ক্ষেত্রে কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এতে থাকছে বর্তমানের মতোই ২.০ লিটার টার্বো-পেট্রোল ও ২.২ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, সঙ্গে ৬-স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্সের বিকল্প। কিছু ডিজেল ভ্যারিয়েন্টে AWD অপশনও বজায় থাকতে পারে।

নিরাপত্তার দিক থেকে, বর্তমান XUV700-এর ৫-স্টার Global NCAP রেটিং-এর ধারাবাহিকতা বজায় রাখবে বলেই আশা করা হচ্ছে। সব মিলিয়ে, Mahindra XUV 7XO আধুনিক আরও আকর্ষণীয় ডিজাইন, উন্নত প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে প্রিমিয়াম SUV সেগমেন্টে নতুন মানদণ্ড স্থাপন করতে প্রস্তুত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুবর্ণ সুযোগ, ১৫,০০০ টাকার বিশাল ছাড়ে মিলছে Google Pixel 9a

Airtel আনল ধামাকা অফার, কম খরচে আনলিমিটেড কলিং আর ডেটার মজা ৭৭ দিনের জন্য

মাত্র ১০মিনিটেই ফুল চার্জ, চলবে দেড় দিন! 10001 mAh ব্যাটারি নিয়ে আসছে এই ফোন

QR কোড স্ক্যান করলেই চলবে ভিডিও! ভারতে এল ফুজিফিল্মের হাইব্রিড ক্যামেরা , থাকছে আরও ফিচার…

চিন্তামুক্ত হোক বার্ধক্য, পোষ্ট অফিসের এই স্কিমে ঘরে বসে প্রতি মাসে আয় করুন ২০,৫০০

 বিদ্যা দেবীর আরাধনার দিনে বিরূপ লক্ষ্মী দেবী, শেয়ারবাজারে ৬ লক্ষ টাকা খোয়ালেন লগ্নিকারীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ