অপেক্ষার অবসান, বুধেই বাজারে লঞ্চ হচ্ছে টিভিএসের এই জনপ্রিয় বাইক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রসিদ্ধ মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা TVS মোটর আজ বুধবার (১৬ জুলাই) লঞ্চ করতে চলেছে  TVS Apache RTR 310 আপডেটেড সংস্করণ। দুই বছর আগে ২০২৩ সালে Apache RTR 310 প্রথম আত্মপ্রকাশ করেছিল, আর আত্মপ্রকাশের দুই বছরের মধ্যেই এটি পাচ্ছে প্রথম বড় আপডেট, যা পারফরম্যান্স ও ফিচার-দুই দিক থেকেই আকর্ষণীয় হতে চলেছে।

ইঞ্জিন ও পারফরম্যান্সের আপডেট

এই নতুন Apache RTR 310-এ ব্যবহৃত হচ্ছে তাদের বহুল জনপ্রিয় ৩১২ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, যা TVS এবং BMW-র যৌথ উদ্যোগে তৈরি। এই ইঞ্জিন BMW G 310 RR, TVS Apache RR 310 এবং RTR 310-এ বিভিন্ন টিউনে ব্যবহৃত হয়ে থাকে। গত বছর TVS Apache RR 310-এ ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বাড়িয়ে, এয়ারবক্স ও থ্রটল বডির আকার উন্নত করে এবং পিস্টন হালকা করে আউটপুট উন্নীত করেছে ৩৮ হর্সপাওয়ার এবং ২৯ এনএম টর্ক-এ।

এবার এই Updated Apache RTR 310-এর ইঞ্জিনেও আপগ্রেডেশন টিউন দেখা যাবে। এবার এই বাইকে থাকছে ৩৫.৬ হর্সপাওয়ার এবং ২৮.৭ নিউটন মিটার টর্ক, যার ফলে বাইকটির পারফরম্যান্সেও পরিবর্তন দেখা যাবে, যা বাইকারদের জন্য একটা বড় চমক হবে। পাশাপাশি, RR 310-এ যে ক্লিয়ার ক্লাচ কভার এবং উইংলেট দেখা গেছে, সেগুলিও নতুন RTR 310-এ অন্তর্ভুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

ফিচারস ও ডিজাইন

TVS RTR 310 মডেলে বরাবরের মতোই থাকছে আধুনিক ডিজাইন ও স্পোর্টি লুক। এবারের আপডেটে আরও কিছু ফিচার সংযোজন থাকতে পারে, যার মধ্যে থাকতে পারে রিফাইনড ইলেকট্রনিক্স প্যাকেজ এবং উন্নত ব্রেকিং সিস্টেম। আগের মডেলগুলির মতোই, নতুন RTR 310-তেও উপলব্ধ থাকবে ফুলি অ্যাডজাস্টেবল সাসপেনশন, ব্রাস-কোটেড চেইন, হিটেড ও কুলড সিট এবং বিশেষ Sepang Blue কালার স্কিম-এর অপশন।

দাম ও কালার অপশন

বর্তমানে TVS Apache RTR 310-এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হয় ২.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে, যেখানে নেই কুইকশিফটার। কুইকশিফটারসহ কালো রং-য়ের মডেলটির দাম ২.৬৭ লক্ষ টাকা, এবং সবার উপরে রয়েছে ইয়েলো কালার ভ্যারিয়েন্ট, যার দাম ২.৭২ লক্ষ টাকা। আপডেটেড মডেল বাজারে আসার পর এই দামে কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Updated TVS Apache RTR 310 তাদের জন্যই যারা চায় স্ট্রিট-নেকেড বাইকে আধুনিক প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স এবং অ্যাগ্রেসিভ স্টাইলের মিশ্রণ। TVS এই মডেলের মাধ্যমে আবারও প্রমাণ করতে চলেছে, তারা শুধু পারফরম্যান্স নয়, নতুনত্ব এবং প্রিমিয়াম রাইডিং এক্সপেরিয়েন্স দিতেও দক্ষ।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর