মুহুরত ট্রেডিংয়ে এই ১২টি স্টক কিনলে চরম লাভের মুখ দেখবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতবাসীর দোরগোড়ায় কড়া নাড়ছে দীপাবলি(Diwali 2024)। গোটা দেশ জু্ড়ে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে সেই সময় শেয়ার বাজারের বিনিয়োগকারীরাও নিজেদের শেষ মুহূর্তের হোম ওয়ার্ক সেরে রাখছেন, কারণ আগামী পরশু যে ‘মুহুরত ট্রেডিং’(Muhurat Trading 2024)। মাত্র এক ঘন্টার জন্য খুলবে স্টক মার্কেট। এই সময়ের মধ্যেই লাভজনক স্টকে বিনিয়োগ করার প্রথা চলে আসছে দশকের পর দশক ধরে। যদিও এই বিনিয়োগ অতি পবিত্র বলে মনে করা হয়। এর সঙ্গে শেয়ার মার্কেটের ওঠা-পড়ার বিষয়টি নির্ভর করে না। কিন্তু বিনিয়োগ যখন করবেন তখন ভেবেচিন্তে লাভজনক স্টকে ইনভেস্ট করাই শ্রেয়।

আরও পড়ুনঃ আদিবাসী নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার তপনে, ‘আত্মহত্যা নয়’ অভিযোগ স্থানীয়দের

BSE (Bombay Stock Exchange) এর হাত ধরে শুরু হওয়া পাঁচ দশকের পুরনো এই প্রথা বিনিয়োগকারীদের জন্য এক পবিত্র নিয়মে পরিণত হয়েছে। চলতি বছর ১লা নভেম্বর অর্থাৎ দীপাবলির দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা অবধি চলবে মুহুরত ট্রেডিং। চলতি সময়ে কোন কোন কোম্পানির স্টক কিনলে নিশ্চিত লাভ পাওয়া যাবে চলুন তার একটি বিস্তারিত তালিকা দেখে নেওয়া যাক-

১) HDFC Bank– তালিকায় শুরুতেই রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যাঙ্ক। স্টক ক্রয়মূল্য থাকছে- ১৭৪৩ টাকা। এক বছরের জন্য স্টকটি কিনতে পারেন। আপসাইট পোটেনশিয়াল ২১%।

২) Vindhya Telelinks-এর বর্তমান স্টক ক্রয়মূল্য ১৮৯৮ টাকা। আপসাইট পোটেনশিয়াল ১৪%। এক বছরের জন্য এই স্টকটি কেনার সুপারিশ করা হয়েছে স্টক বিশেষজ্ঞদের তরফ থেকে।

৩) Ramco Industries-এর বর্তমান স্টক ক্রয়মূল্য মাত্র ২৩৪ টাকা। আপসাইট পোটেনশিয়াল ১৪%। এক বছরের জন্য স্টকটি কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

৪) Piramal Pharma-এর স্টক ক্রয়মূল্য ২৪৪ টাকা। এক বছরের জন্য স্টকটি কিনতে পারেন।

৫) Cholamandalam Financial Holdings-এর স্টক ক্রয়মূল্য ১৭৯০ টাকা। এক বছরের জন্য স্টকটি কিনতে পারেন। এক্ষেত্রে স্টপ লস ১৪৩২ টাকা।

আরও পড়ুনঃ পড়ুয়াদের মোবাইল কেনার টাকা পড়ল অন্য অ্যাকাউন্টে, তদন্তে চণ্ডীপুর পুলিশ

৬) Deepak Fertilisers and Petrochemicals Corporation-এর স্টক ক্রয়মূল্য ১১৩৪ টাকা। এক বছরের জন্য স্টকটি কিনতে পারেন। স্টপ লস ৯০৭ টাকা

৭) PG Electroplast-এর স্টক ক্রয়মূল্য ৫৬৬ টাকা। ছয় মাসের জন্য এই স্টকটি কিনতে পারেন। স্টপ লস মূল্য ৪৫৩ টাকা।

৮) Persistent Systems-এর স্টক ক্রয়মূল্য ৫৬৭১ টাকা। ছয় মাসের জন্য স্টক কিনতে পারেন। স্টপ লস ৪৫৩৭ টাকা।

৯) Hikal-এর স্টক ক্রয়মূল্য ৩৪১ টাকা। তিন মাসের জন্য বিনিয়োগ করা যেতে পারে। স্টপ লস মূল্য ২৭৩ টাকা।

১০) Tube Investments of India-এর স্টক ক্রয়মূল্য ৪৬২৭ টাকা। টার্গেট মূল্য ৫৭৯০ টাকা। তিন মাসের জন্য বিনিয়োগ করতে পারেন। স্টপ লস ৪১০০ টাকা।

১১) GoldBees ETF-এর স্টক ক্রয়মূল্য মাত্র ৬৫ টাকা ৪৬ পয়সা। টার্গেট মূল্য ৮৩ টাকা। আপসাইট পোটেনশিয়াল ২৭ শতাংশ।

১২) SilverBees ETF-এর স্টক ক্রয়মূল্য ৯২ টাকা। এর বছরের জন্য স্টকে বিনিয়োগ করতে পারেন। টার্গেট মূল্য ১৫০ টাকা।

তালিকা দেখে এখনই বুঝে নিন মুহুরত ট্রেডিংয়ে কোন কোন স্টক আপনার জন্য লাভজনক হতে চলেছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে