বাজারে হাজির টিভিএসের নয়া হাইপার স্পোর্ট স্কুটার,  ৬.৩ সেকেন্ডে দৌড়বে ৬০ কিমি বেগে  

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই ও তিন চাকার গাড়ির ক্ষেত্রে সাড়া জাগানো নাম টিভিএস মোটর কোম্পানি (TVSM)। উ‍ৎসবের মরসুমের মুখে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংস্থার তরফে লঞ্চ করা হল দেশের দ্রুততম হাইপার স্পোর্ট স্কুটার – টিভিএস এনটর্ক ১৫০। ১৪৯.৭ সিসি রেস-টিউনড ইঞ্জিন দ্বারা চালিত এবং স্টেলথ এয়ারক্রাফ্ট ডিজাইন থেকে অনুপ্রাণিত এই স্কুটারটি উচ্চক্ষমতা সম্পন্ন পারফরম্যান্স প্রদান করবে। নতুন প্রজন্মের রাইডারদের কথা মাথায় রেখে তৈরি এই স্কুটারটির বিশেষ প্রারম্ভিক মূল্য নির্ধারিত হয়েছে ₹১,১৯,০০০ (এক্স-শোরুম, সর্বভারতীয়)।

টিভিএস এনটর্কে মাল্টি পয়েন্ট প্রজেক্টর হেডল্যাম্প, অ্যারোডায়নামিক উইংলেট, রঙিন অ্যালয় হুইলস এবং মাফলার সাউন্ড রয়েছে। একইসঙ্গে, হাই-রেজোলিউশন টিএফটি ক্লাস্টারে ৫০টিরও বেশি স্মার্ট ফিচার রয়েছে—যার মধ্যে রয়েছে অ্যালেক্সা ও স্মার্টওয়াচ ইন্টিগ্রেশন, লাইভ ট্র্যাকিং, নেভিগেশন এবং ওটিএ আপডেট। টিভিএস এনটর্ক ১৫০-এ রয়েছে ১৪৯.৭ সিসির এয়ার-কোল্ড O3CTech ইঞ্জিন, যা ৭,০০০ আরপিএম-এ ১৩.২ পিএস পাওয়ার এবং ৫,৫০০ আরপিএম-এ ১৪.২ এনএম টর্ক উৎপাদন করে। মাত্র ৬.৩ সেকেন্ডে ৬০ কিমি গতিতে পৌঁছবে। তবে সর্বোচ্চ গতি ঘন্টায় ১০৪ কিমি। দৃশ্যমানতা বাড়াতে রয়েছে স্বতন্ত্র ‘টি’ টেল ল্যাম্প। এছাড়া গেমিং কনসোল থেকে অনুপ্রাণিত হাই-রেজোলিউশন টিএফটি ডিসপ্লেও রয়েছে। চালকদের নিরাপত্তা ও আরামের বিষয়ে দৃষ্টি রেখে স্কুটারটিতে রাখা হয়েছে ABS এবং ট্র্যাকশন কন্ট্রোল (সেগমেন্টে প্রথম), ক্র্যাশ ও চুরি সতর্কবার্তা, হ্যাজার্ড ল্যাম্প, এমার্জেন্সি ব্রেক ওয়ার্নিং এবং ফলো-মি হেডল্যাম্পস। টেলিস্কোপিক সাসপেনশন, অ্যাডজাস্টেবল ব্রেক লিভার, পেটেন্টকৃত E-Z সেন্টার স্ট্যান্ড এবং ২২ লিটার আন্ডার-সিট স্টোরেজ। টিভিএস এনটর্ক ১৫০ পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে-  স্টেলথ সিলভার, রেসিং রেড, টার্বো ব্লু এবং নাইট্রো গ্রীন, রেসিং রেড, টার্বো ব্লু।

এদিন কলকাতার এক নামী হোটেলে নয়া স্কুটার লঞ্চ অনুষ্ঠানে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-হেড কমিউটার ও ইভি বিজনেস এবং হেড কর্পোরেট ব্র্যান্ড ও মিডিয়া, অনিরুদ্ধ হালদার বলেন, ‘টিভিএস এনটর্ক মানেই আকর্ষণীয় ডিজাইন, শ্রেষ্ঠ পারফরম্যান্স এবং নতুন যুগের প্রযুক্তি। একেবারে নতুন টিভিএস এনটর্ক ১৫০, জেন-জেড প্রজন্মের ক্রমবর্ধমান হাই-পারফরম্যান্স আকাঙ্ক্ষাকে পূরণ করার লক্ষ্যে তৈরি। ভারতের প্রথম হাইপার স্পোর্ট স্কুটার টিভিএস এনটর্ক ১৫০, তার হাইপার ফিউচারিস্টিক ডিজাইন, হাইপার টিউনড পারফরম্যান্স এবং হাইপার কানেক্টেড টেকনোলজির মাধ্যমে রাইডারদের রোমাঞ্চিত করবে এবং টিভিএস এনটর্ক ব্র্যান্ড ফ্র্যাঞ্চাইজিকে আরও দৃঢ় ও বিস্তৃত করে তুলবে।’

 

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

পুজোর আগে বিশাল ছাড়! ৬৭ হাজারে মিলছে TVS Radeon বাইক

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার