ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার আগেই দুই শীর্ষ আধিকারিককে ছাঁটাই করল টুইটার

ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার আগেই বড়সড় পরিবর্তন এল টুইটারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার আগেই বড়সড় পরিবর্তন এল টুইটারে। সংস্থার দুই শীর্ষ আধিকারিককে ছেঁটে ফেললেন সিইও পরাগ আগরওয়াল। বরাখাস্ত হওয়া দু’জন হলেন সংস্থার জেনারেল ম্যানেজার বেকপোর এবং প্রোডাক্ট ম্যানেজার ব্রুস ফালক। টেসলা মোটরসের অন্যতম কর্তা ইলন মাস্কের হাতে দায়িত্ব যাওয়ার কথ হওয়ার পর থেকেই টুইটারের কর্মীদের মধ্যে চাকরি যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। আর এই দুই পুরানো আধিকারিকের বরখাস্ত হওয়াটা সেটারই ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। 

ছাঁটাই হওয়ার পর বেকপোর একটি টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন যে, অবশেষে এটাই সত্যি হল। তবে এটা আমার সিদ্ধান্ত ছিল না। আমি কোনওদিনও টুইটার ছেড়ে যাওয়ার পরিকল্পনা করিনি। টুইটারের সিইও পরাগ আগরওয়াল আমাকে চলে যেতে বলেছিলেন। আর পরাগ এটাও জানিয়েছেন যে তিনি টিমকে অন্যদিকে নিয়ে যেতে যান’। তবে ব্রুস ফালকের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম টুইটারকে কেনার জন্য মাস্কের ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিটির কথা গত মাসে ঘোষণা করা হয়েছিল। তবে এখনও শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রকদের সমর্থন প্রয়োজন। বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে আর বেশি দেরি নেই, চলতি বছরই ইলন মাস্কের হাতে চলে আসতে পারে টুইটার। ইতিমধ্যেই টেসলা মোটরসের সিইও জানিয়েছেন যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ওপর থাকা টুইটারের নিষেধাজ্ঞা তুলে দেবেন তিনি। 

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে