শনি-রবি ছুটির দাবিতে দেশব্যপী ধর্মঘট, ২৩ জানুয়ারি থেকে টানা পাঁচ দিন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক?

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ছাড়াও সাধারণত দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে এবার সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস, শনি-রবি ছুটির দাবিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) আগামী ২৭ জানুয়ারি দেশব্যপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। এই পদক্ষেপের কারণে বাড়তে পারে সাধারণ মানুষের ভোগান্তি। কারণ অন্যান্য রাজ্যে ৪ দিন হলেও এই রাজ্যে টানা পাঁচ দিন বন্ধ থাকতে পারে সমস্ত ব্যাঙ্ক। ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে জেনে নিন এখনইও।

বাংলায় ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকে। তারপর ২৪ তারিখ চতুর্থ শনিবার তাই ব্যাঙ্ক বন্ধ । ২৫ তারিখ রবিবার। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তারপর ২৭ তারি‌খ ধর্মঘট। অর্থাৎ ৫ দিন টানা ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা। এতেই কাজকর্ম বন্ধ থাকায় গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হবে ।

আরও পড়ুন:   আথিয়া শেট্টির সই জাল করে কোটি টাকা প্রতারণার অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন ৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে ২০২৪ সালের মার্চ মাসে একটি চুক্তি সাক্ষরিত হয়েছিল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে । আইবিএচ মজুরি সংশোধনের সেই চুক্তির সময় বাকি দু’টি শনিবার ছুটি দিতে রাজি হয়েছিল। কিন্তু সরকারের কাছ থেকে কোনও সাড়া মেলেনি। তাইপ্রতি সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দু’দিন ছুটি দাবি নিয়ে ধর্মঘট ডাকা হয়েছে। বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের  পাঁচ দিনের কর্মসপ্তাহ রয়েছে। সেটা চালু করার দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব ব্যাঙ্ক কর্মীরা। তবে তাঁদের ধর্মঘটে গ্রাহকদের চিন্তায় মাথায় হাত পড়েছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির