বাচ্চাদের জন্য ইলেকট্রিক বাইক নিয়ে এল হিরো মোটোকর্প, কত দাম জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: এই প্রথম Hero Vida ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে শিশু-কেন্দ্রিক অফ-রোড মোটরসাইকেলের নতুন দিগন্ত খুলে দিয়েছে। সংস্থাটি  মাত্র ₹৬৯,৯৯০ মূল্যে দেশীয় ও আন্তজাতিক বাজারে লঞ্চ করেছে DIRT.E K3, যা বিশেষভাবে ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য নির্মিত। এর মূল উদ্দেশ্য হল, ছোটদের মধ্যে মোটরসাইকেল চালানোর প্রতি আত্মবিশ্বাস ও দক্ষতা তৈরি করা, যাতে তারা ধীরে ধীরে বড় ও শক্তিশালী বাইকের দিকে এগোতে পারে।

DIRT.E K3–এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর সাইজ-অ্যাডাপটিভ প্ল্যাটফর্ম। শুধুমাত্র একটি অ্যালেন কি ব্যবহার করে —ছোট, মাঝারি এবং বড় তিনটি ভিন্ন পজিশনে আকার পরিবর্তন করা যায়। এই সমন্বয়ের ফলে সিট হাইট ও হুইলবেস পরিবর্তন করে বাইকটিকে কয়েক বছর ধরে শিশুর শারীরিক বৃদ্ধির সঙ্গে মানানসই রাখা সম্ভব। একইসঙ্গে, শিশুর দক্ষতা বাড়লে সামনে- পিছনের সাসপেনশন আলাদা করে যোগ করার ব্যবস্থাও রয়েছে।

শক্তির দিক থেকে DIRT.E K3–এ রয়েছে ৫০০ ওয়াট পিক-পাওয়ার মোটর, যা সর্বোচ্চ ২৫ কিমি/ঘন্টা গতিবেগ দিতে সক্ষম। এর রিমুভেবল ব্যাটারি তিন ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয় এবং টেরেইনের ধরন অনুযায়ী প্রায় তিন ঘণ্টা পর্যন্ত রান টাইম দেয়। ছোটদের স্কিল লেভেল বিবেচনা করে এতে রয়েছে তিনটি রাইড মোড—Beginner (সর্বোচ্চ গতি: ৮ কিমি/ঘন্টা), Amateur (সর্বোচ্চ গতি: ১৬ কিমি/ঘন্টা) ও Pro (সর্বোচ্চ গতি: ২৫ কিমি/ঘন্টা)। বিশেষ অ্যাপের মাধ্যমে অভিভাবকরা এই ই-বাইকের গতি নিয়ন্ত্রণ, মোড লক করা এবং রাইড মনিটর করার সুবিধা পাবেন।

নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাইকটিতে যুক্ত করা হয়েছে শক্তিশালী তারের সুরক্ষা, ছোট হাতের জন্য উপযোগী ব্রেক লিভার, ইমপ্যাক্ট-অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল এবং রাইডার পড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে মোটর বন্ধ করার এমার্জেন্সি কাট-অফ টেথার।

সংস্থার তরফে জানানো হয়েছে, তিরুপতি প্ল্যান্টে নির্মিত এই মডেলের প্রথম ডেলিভারি শুরু হবে দিল্লি, বেঙ্গালুরু, পুনে, জয়পুর ও কালিকটে। সব মিলিয়ে, Vida DIRT.E K3 ভারতে শিশুদের জন্য মোটরস্পোর্ট অভিজ্ঞতাকে আরও নিরাপদ, স্মার্ট ও প্রযুক্তিনির্ভর করে তুলবে বলে আশা করা হচ্ছে ।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব,ঝড়-বৃষ্টির কবলে কোন কোন জেলা?

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার