মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

বলিউড-ক্রিকেটের অন্যতম পাওয়ারফুল দম্পতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। দেশ তো বটেই বিদেশেও রয়েছে তাঁদের অসংখ্য ভক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড-ক্রিকেটের অন্যতম পাওয়ারফুল দম্পতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। দেশ তো বটেই বিদেশেও রয়েছে তাঁদের অসংখ্য ভক্ত। বর্তমানে দুই ছেলে-মেয়ের বাবা-মা তাঁরা। তবে সন্তানদের সঙ্গে এখনও বিশ্বের পরিচয় করাননি তাঁরা। দেশের কোলাহলের বাইরে লন্ডনে থেকে ছেলে-মেয়েকে মানুষ করছেন। মাঝে মধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো তারকা দম্পতির নানা মুহূর্তের ছবি-ভিডিও ভাইরাল হয়। তাই চর্চা তবে কী অবসরের পর পাকাপাকিভাবে দেশ ছাড়বেন তাঁরা? লন্ডনেই বাকি জীবন কাটিয়ে দেবেন?

বর্তমানে দেশের মাটিতে ম্যাচ থাকলেই শুধুমাত্র তাঁদের দেখা যায়। বিরাটকে উৎসাহিত করতে স্টেডিয়ামে থাকেন অনুষ্কাও। পাশাপাশি প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতেও মাঝে মধ্যেই বৃন্দাবনে যান তাঁরা। তবে এবার এই গুঞ্জনের অবসান হল। ভবিষ্যতে ভারতেই থাকবেন তাঁরা। আরও একবার প্রমাণিত হল। জানা গিয়েছে, সম্প্রতি মুম্বইয়ের ভার্সোভায় ১৮.২৯ কোটি টাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছে বিরুষ্কা জুটি। আন্ধেরি পশ্চিমের প্রিমিয়াম গোদরেজ স্কাইশোর আবাসিক প্রকল্পের অধীনে রয়েছে তাঁদের ফ্ল্যাটটি, যা ২,৬৪৪ বর্গফুট বিস্তৃত। এতে অতিরিক্ত ৩১৬ বর্গফুট নিজস্ব জায়গার পাশাপাশি তিনটি নির্দিষ্ট পার্কিং স্পেসও রয়েছে।

তবে বিরাট কোহলির সবচেয়ে আলোচিত রিয়েল এস্টেট বিনিয়োগগুলির মধ্যে একটি, ওরলিতে অবস্থিত সমুদ্রমুখী তাঁর ৩৪ কোটির বিলাসবহুল ফ্ল্যাট। যেটি তিনি ২০১৬ সালে কিনেছিলেন। ৩৫তম তলায় অবস্থিত চার বেডরুমের এই ফ্ল্যাটটি ৭,১৭১ বর্গফুটের। এছাড়া মুম্বই, গুরুগ্রাম এবং আলিবাগেও তাঁদের একাধিক বিলাসবহুল সম্পত্তি রয়েছে। গুরুগ্রামে একটি ১০,০০০ বর্গফুটের বিলাসবহুল বাড়ি রয়েছে বিরাট কোহলির। যার মূল্য আনুমানিক ৮০ কোটি টাকা। ২০২৬ সালের জানুয়ারিতে, বিরাট ৩৭.৮৬ কোটি টাকায় আলিবগের আওয়াস সৈকতের কাছে জিরাদ গ্রামে পাঁচ একরেরও বেশি জমি কিনেছিলেন। ২০২২ সালে প্রায় ১৯ কোটি টাকায় আলিবগে আট একরের একটি প্লট কেনেন।

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

সন্ধের আড্ডার সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন চিংড়ির কাটলেট

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের