জুলাইয়ের কবে বাজারে আসছে Vivo T4R 5G ফোন, কত দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া দুনিয়া অচল। ছোটখাটো যেকোনও কাজের জন্য এই ফোনই প্রয়োজন। শুধু ফোন করাই নয়, বর্তমান জীবনে এক পা চলতে গেলেও দরকার হয় এই স্মার্ট ফোনের। তাই প্রতিদিনই নিত্য নতুন স্মার্টফোন বাজারে আসছে। একটার থেকে আর একটা কোম্পানি আরও বেশি উন্নত করতে নিত্যনতুন মোবাইল ফোন বাজারে আসছে।  বর্তমানে সবার হাতে হাতেই স্মার্টফোন।এই বৈদ্যুতিন যন্ত্রটি হাতে না থাকলে যেন জীবনে কিছু নেই বলে অনেকে মনে করেন। প্রতিনিয়ত নিজেকে আপডেট করে চলেছে স্মার্টফোন। একেক কোম্পানি একেক পদ্ধতি যুক্ত করছে তাদের স্মার্টফোনের মডেলে।

চলতি মাসেই ভারতের বাজারে আসতে চলছে ভিভোর নতুন ফোন। ভিভো তার T4 Series এর আওতায় Vivo T4R 5G নিয়ে আসতে চলেছে। ফোনটি বাজারে কবে নিয়ে আসা হবে, সেই বিষয়ে জানানো হয়েছে। সেই ফোনের ডিজাইন প্রকাশ করেছে। তবে এই ফোনটিকে দেখতে অনেকটা পুরনো Vivo T4 Ultra ফোনের মতোই। জুন মাসে সেই ফোনটিকে নিয়ে আসা হয়েছিল।

ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই ভারতে নতুন ফোন আনতে চলেছে ভিভো। দুপুর ১২টায় এটি ভারতে লঞ্চ হবে। ভিভোর ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে এটি দেখা যাবে। ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মিড বাজেটের ফোন। ২০ হাজার টাকার কমে এই ফোনটি পাওয়া যেতে পারে। তবে সঠিক দাম এখনও বলা হয়নি। ৩১ জুলাইতেই দামটি সঠিকভাবে জানাবে ভিভো।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ অক্টাকোর প্রসেসর লঞ্চ করা হবে। এটি AnTuTu স্কোর 714K এর বেশি করেছে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করবে।মোবাইলের ফ্রন্ট এবং রিয়ারে 4K ভিডিও রেকর্ড করা যাবে। এটি একটি ওয়াটারপ্রুফ ফোন।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?