Loading live market data...
Loading active stocks...
Connecting...

Zeiss ক্যামেরা সহ ভারতে আসছে Vivo -র নতুন ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনই নতুন নতুন ফোন বাজারে আসছে। মানুষকে আরও বেশি উন্নত পরিষেবা দিতে তৎপর এই মোবাইল সংস্থাগুলো। প্রতিটি সংস্থাই এখন বাজার দখলের পথে নেমেছে। এই বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। নিত্য নতুন ফিচার নিয়ে বাজারে আসেছে নতুন নতুন ফোন। রিয়েলমি, রেডমি, সামসাং, ওপ্পোর মতো ভিভো তাঁদের ফোনে নতুন নতুন ফিচার আনছে।

ভিভো ভারতের বাজারে আনতে চলেছে তার নতুন ফোন Vivo x300 series। এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মন্ডসিটি ৯৫০০ চিপসেট থাকতে পারে। এই সিরিজের মধ্যে Vivo x300 এবং Vivo x300 Pro থাকবে। এই ফোনে রয়েছে Zeiss টিউন্ড রিয়ার ক্যামেরা ইউনিট।

গত মাসে অর্থাৎ অক্টোবরে এই স্মার্টফোনটি চিনে এসেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এসেছে এই ফোনটি। তবে সংখ্যার পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় বাজারে এই ফোন আসতে চলেছে। তবে কবে সেই ফোন আসবে তা এখনো জানা যায়নি। পাশাপাশি এই মাসে ভারতের বাজারে আসতে চলেছে iQOO 15, One plus 15। তবে জানা যাচ্ছে ভিভোর নতুন স্মার্টফোনটি Vivo x300 Pro ডিসেম্বরে ভারতের বাজারে আসতে পারে। ইতিমধ্যেই বিভোর নতুন ফোনের টিজার দেখা যাচ্ছে ই-কমার্স সাইড অ্যামাজনে। এই Vivo x300 Pro ফোনে রয়েছে 6.78 ইঞ্চি 1.5K BOE Q10+LTPO OLED ডিসপ্লে যার রিফ্রেস্ট রেট ১২০ হার্জ। এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট থাকবে। এটি এন্ড্রয়েড সিক্সটিনের উপর ভিত্তি করে অরিজিন ওএস ৬ এ কাজ করবে।

এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে। এটি ৫০ মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সাপোর্ট করবে। Vivo x300 ফোনে রয়েছে  6.31-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে। এটি সিরিজের প্রো মডেলের মতো একই প্রসেসর সহ আসবে।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুক প্রোফাইল সাজালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

১৪ মে মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

শান্তিকুঞ্জের সামনে দিয়ে চলছে টোটো-মোটরসাইকেল, ব্যারিকেড না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর লড়াইয়ে সঙ্গী হতে নিজের মাথার চুল কেটে দিলেন স্বামী

দুর্দান্ত ফর্মে থাকলেও চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না কেন? সঞ্জুর উত্তরে মুগ্ধ সকলে

‘শাসন নয়, সেবাই লক্ষ্য,’ ভবানীপুরে পুজো দিয়ে বার্তা অগ্নিমিত্রার

শুভেচ্ছা জানিয়েও কংগ্রেস নিয়ে বিজয়কে সতর্ক করলেন মোদি

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

‘ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ,’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন বিজয়

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

রেখা পাত্র জিততেই ন্যাড়া হচ্ছেন বিজেপি কর্মীরা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?