চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বদলে গেল হোয়াটস অ্যাপের চ্যাটবক্স

নিজস্ব প্রতিনিধি : হঠাৎ বদলে গেল হোয়াটস অ্যাপ। বুধবার অ্যান্ডরয়েড ফোনের ব্যবহারকারীরা লক্ষ্য করেন, আচমকা হোয়াটস অ্যাপের চ্যাটবক্সটা অন্যরকম হয়ে গিয়েছে। এখন কিছু অ্যান্ডরয়েড ভার্সানে এই সুবিধা পাওয়া যাচ্ছে। আগামীদিনে আরও কিছু অ্যান্ডরয়েড ফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

নতুন কী বৈশিষ্ঠ্য দেখা গেল হোয়াটস অ্যাপে। বুধবার অ্যান্ডরয়েড ফোন ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন, হোয়াটস অ্যাপে চ্যাট বক্সের ওপর যে সবুজ রঙয়ের টুল থাকে, তা একেবারে নীচে চলে এসেছে। চ্যাট লিস্টের ওপরে থাকা নাম, স্ট্যাটাস ও ফোনের ইতিহাস সবই চ্যাট বক্সের নীচে নেমে এসেছে।

হোয়াটস অ্যাপের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অ্যান্ডরয়েড ফোন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনই সব ফোনে এই সুবিধা মিলবে না। বর্তমানে বিটা অ্যান্ডরয়েডের ২.২৪ ও ৬.১৬ ভার্সানে হোয়াটস অ্যাপের নতুন এই ফিচার পাওয়া যাচ্ছে। এরপর আরও কিছু অ্যান্ডরয়েড ফোন ব্যবহারকারীদের ফোনে এই সুবিধা মিলবে। তবে আই ফোন যারা ব্যবহার করেন, তাঁদের ফোনে অনেক আগে থেকেই এই ফিচার রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ