Apple কে পেছনে ফেলে জায়গা দখল Xiaomi-র, শীর্ষস্থান ধরে রেখেছে Samsung

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অগস্ট মাসে Xiaomi বিশ্ব স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই চীনা স্মার্টফোন নির্মাতা Apple কে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যদিও Samsung তাদের শীর্ষ স্থান ধরে রেখেছে, Xiaomi র এই অগ্রগতি বিশ্বব্যাপী প্রযুক্তি বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Apple তৃতীয় স্থানে নেমে এসেছে এবং Xiaomi দ্বিতীয় স্থানে উঠে এসেছে মূলত ভারতের মতো বড় বাজারে তাদের আক্রমণাত্মক বৃদ্ধির কারণে। বিশেষত, অল্প বাজেটের স্মার্টফোনের চাহিদা মিটিয়ে Xiaomi কে এই স্থান অর্জনে সাহায্য করেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের স্মার্টফোন (Smartphone)360 মাসিক ট্র্যাকার অনুযায়ী, Xiaomi অগস্ট মাসে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে Apple কে পেছনে ফেলেছে। উল্লেখযোগ্যভাবে, Xiaomi -র এই প্রাপ্তি গত তিন বছরের মধ্যে প্রথমবার ঘটেছে। তবে, Samsung আগের মতোই প্রথম স্থানে রয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, Xiaomi -র জন্য বড় ভূমিকা পালন করেছে Redmi 13 এবং Redmi Note 13 সিরিজের 5G স্মার্টফোনের লঞ্চ। এই বাজেটের স্মার্টফোনগুলি ভারত, ল্যাটিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজারে Xiaomi -র শেয়ার বাড়াতে সাহায্য করেছে।

অগস্টে Xiaomi -র বিক্রয় স্থিতিশীল থাকলেও, Apple-এর নতুন iPhone 16 সিরিজের আগমনের আগে তাদের বিক্রয় কমে যায়, যা Xiaomi -র এগিয়ে যাওয়ার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে, iPhone 16 লঞ্চের পর Apple দ্বিতীয় বা প্রথম স্থানে ফিরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

2024 সালের প্রথমার্ধে Xiaomi 22% বার্ষিক বিক্রয় বৃদ্ধির হার বজায় রেখেছে এবং বছরের শেষ পর্যন্ত তাদের এই বৃদ্ধি দ্বিগুণ হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের