চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিভিন্ন ভাষায় স্বয়ংক্রিয় ডাবিং সুবিধা চালু করছে ইউটিউব

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় স্বয়ংক্রিয় ডাবিং সুবিধা চালু করতে চলেছে ইউটিউব। এই সুবিধা চালু হয়ে গেলে ইউটিউব ব্যবহারকারীরা ভাষা সংক্রান্ত বাধা অতিক্রম করার সুযোগ পাবেন।

গুগলের নতুন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ইউটিউব ব্যবহারকারীরা সহজেই অন্য ভাষায় ভিডিওতে কণ্ঠ যোগ করতে পারবেন। আমেরিকার ভিডকন সম্মেলনে নতুন এই সুবিধার কথা ঘোষণা করেছে ইউটিউব। ভিডিও ওয়েবসাইটটির তরফে জানানো হয়েছে, অ্যালাউড টিম এই প্রকল্পে কাজ করবে। অ্যালাউড কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডাবিং সুবিধা দিয়ে থাকে। এটি গুগলের ১২০টি ইনকিউবেটরের একটি।

ইউটিউবের তরফে আমজাদ হানিফ এক সাক্ষাৎকারে বলেছেন, কয়েক শ ইউটিউব ক্রিয়েটরের সঙ্গে ইতিমধ্যে টুলটি নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ করছে। আপাতত অ্যালাউডে কয়েকটি ভাষা রয়েছে। আগামী দিনে আরও ভাষা যুক্ত করা হবে বলে জানান তিনি। এখন অ্যালাউড ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ—এই তিনটি ভাষায় কাজ করে। অ্যালাউডের তরফে সংস্থার ওয়েবসাইটে এই বিষয়ে বলা হয়েছে, ভিডিওর ভাষা অন্য ভাষাতে রূপান্তরের আগে প্রথমে ট্রান্সক্রিপ্ট হবে। এরপর সেই ট্রান্সক্রিপ্ট ব্যবহারকারী দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করতে পারবেন। এরপর সেই ট্রান্সক্রিপ্ট অনুবাদ করে অন্য ভাষায় ডাবিং করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০২৪ সালে এই সুবিধা চালু করতে পারে ইউটিউব।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ