আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খোদ সিইও’কে বরখাস্ত করল জি মিডিয়া করপোরেশন

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের অগ্রগণ্য মিডিয়া গোষ্ঠী জি মিডিয়া করপোরেশনে অস্থিরতা শেষ হওয়ার নামগন্ধ নেই। পরিস্থিতি শোচনীয় বুঝতে পেরে ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছেন একাধিক পদস্থ আধিকারিক। আর এবার জি মিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী আধিকারিক অভয় ওঝাকে তাড়াল সংস্থার পরিচালন সমিতি। যদিও কী কারণে চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে, সে বিষয়ে জি মিডিয়া করপোরেশনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া এক চিঠিতে জি মিডিয়া করপোরেশনের তরফে জানানো হয়েছে, সংস্থার সিইও পদ থেকে অভয় ওঝাকে গত ৪ মে অপসারিত করা হয়েছে। সোমবার পরিচালন সমিতির বৈঠকে ওই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। অভয় ওঝার যাবতীয় ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।

২০২২ সালে জি মিডিয়া করপোরেশনে চিফ বিজনেস অফিসার হিসাবে যোগ দিয়েছিলেন ওঝা। পি অ্যান্ড এল প্রধান হিসাবে সংস্থার অধীনস্ত উওন নি্উজ এবং জি বিজনেস চ্যানেলের দায়িত্ব সামলেছিলেন। তাঁর কাজে খুশি হয়ে গত বছরই সংস্থার প্রধান নির্বাহী আধিকারিক হিসাবে ওঝাকে নিয়োগ করেছিল সংস্থার পরিচালন সমিতি। মাত্র এক বছর যেতে না যেতেই কেন খোদ সংস্থার সিইওকে বরখাস্ত করা হল, তা নিয়ে নানা জল্পনা চলছে। উল্লেখ্য গত মাসেই জি মিডিয়া করপোরেশনের আইনি শাখার প্রধান পীযূষ চৌধুরী ইস্তফা দিয়েছিলেন।  

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ