এবার ই কমার্স ব্যবসা সম্প্রসারণের পথে জোম্যাটো

Share:

নিজস্ব প্রতিনিধি : ই কমার্স ব্যবসাকে আরও সম্প্রসারণের পরিকল্পনা করেছে জনপ্রিয় ফুড ডেলিভারি প্লাটফর্ম জোম্যাটো। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো শীর্ষস্থানীয় মার্কেটপ্লেসগুলির সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতায় নামতে পারে এই সংস্থাটি। জোম্যাটোর এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ডিরেক্ট টু কনজিউমার স্পেসে গুরগাঁও ভিত্তিক সংস্থাটি একাধিক পণ্য সরবরাহ করতে সক্ষম হবে।

জোম্যাটো ইতিমধ্যে ই কমার্সকে সম্প্রসারিত করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্তা জানিয়েছেন, জোম্যাটোর প্রতিনিধিরা ইতিমধ্যে বিভিন্ন ক্যাটাগরির জন্য পৃথক পৃথক ব্র্যান্ডের মালিকদের সঙ্গে আলোচনা করেছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্যই হল কোম্পানির পণ্যের বৈচিত্রমূলক স্টককে আরও প্রসারিত করা। জানা গিয়েছে, কোম্পানির কাছে সরাসরি পণ্যের ইনভেন্টারি মালিকানা থাকবে না। পরিবর্তে কোম্পানিগুলি ডায়রেক্ট টু কাস্টমার ব্র্যান্ডের মাধ্যমে পণ্য সরবরাহ করবে।

বিশেষজ্ঞদের মতে, জোম্যাটোর এই পরিকল্পনা বাস্তবায়িত করতে নিজেদের একটি সাপ্লাই চেন তৈরি করতে হবে। এই সাপ্লাই চেনের মাধ্যমে সরাসরি ব্র্যান্ডেড পণ্যের স্টক পরিচালনা করার পাশাপাশি সেগুলিকে সরবরাহ করতে সক্ষম হয়ে উঠবে। জানা গিয়েছে, জোম্যাটোর এই উদ্যোগ ফুড ডেলিভারি ব্যবসা থেকে সম্পূর্ণ আলাদা। জোম্যাটো এই ব্যবসা পরিচালনা করবে ব্লিঙ্কইটের মাধ্যমে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে