ঘরে বসেই গঙ্গাসাগরের পূণ্যস্নান! মাত্র ১৫০ টাকায় এই সুযোগ দিচ্ছে রাজ্য সরকার

এই সমস্যা থেকে মুক্তি দিতে রাজ্য সরকার এক অসাধারণ প্রকল্প চালু করেছিল গত বছর। চলতি বছরেও যা চালু আছে। নামমাত্র টাকায় সেরে ফেলুন গঙ্গাসাগরের পূণ্যস্নান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এমনই এর স্থান মাহাত্ম। কিন্তু ২০২০ সাল থেকে গোটা বিশ্বের সঙ্গেই গঙ্গাসগর মেলার দৃশ্য পাল্টে যায়। কারণ বিশ্বজোড়া করোনা অতিমারী। করোনা সংক্রমণের ভয়ে ও আশঙ্কায় অনেকেই গঙ্গাসাগরমুখী হতে চাইছেন না। যদিও এর অন্যতম কারণ কোভিড পরিস্থিতিতে গঙ্গাস্নানে একাধিক বিধিনিষেধ। তবে এই সমস্যা থেকে মুক্তি দিতে রাজ্য সরকার এক অসাধারণ প্রকল্প চালু করেছিল গত বছর। চলতি বছরেও যা চালু আছে। ঘরে বসেই নামমাত্র টাকায় সেরে ফেলুন গঙ্গাসাগরের পূণ্যস্নান।

ভাবছেন কীভাবে তা সম্ভব? রাজ্য সরকারের চালু করা eSnan পরিষেবা নিলে আপনিও ঘরে বসেই গঙ্গাসাগরের পূণ্যস্নান করতে পারবেন। এর জন্য খরত করতে হবে মাত্র ১৫০ টাকা। রাজ্য সরকারের এক আধিকারিকের বক্তব্য, কোভিড বিধিনিষেধ এবং সংক্রমণের ভয়ে অনেকেই ইচ্ছে থাকলেও গঙ্গাসাগরে যেতে পারছেন না। তাঁদের জন্যই চালু হয়েছে eSnan পরিষেবা। eSnan-এর জন্য অনলাইনে অর্ডার দিতে হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে আপনার বাড়িতে গঙ্গাজল, প্রসাদ এবং একটি বই পাঠিয়ে দেওয়া হবে। আর সেই পূণ্য জল দিয়ে বাড়িতেই সেরে নিতে পারবেন গঙ্গাসাগরের পবিত্র স্নান।

কী কী থাকবে এবং কীভাবে অর্ডার দেবেন?

eSnan প্যাকেজের মধ্যে মাত্র ১৫০ টাকায় থাকবে একটি পিতলের ঘটি, যার মধ্যেই থাকবে গঙ্গাসাগরের পূণ্য জল। দুটি প্যারা, পবিত্র সিঁদুর এবং একটি গঙ্গাসাগর সম্পর্কিত বই। eSnan-এর জন্য একটি বিশেষ পোর্টাল চালু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ওই পোর্টালে রয়েছে একটি বিশেষ সেকশন। যেখানে পুরো অর্ডার প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। আপনিও ই-স্নান করতে চাইলে  https://www.gangasagar.in/en/esnan#booking  এখানে ক্লিক করুন।

আবেদনের পদ্ধতি

প্রথমে এই Website-এ ক্লিক করুন। এরপর ওয়েবসাইটের ডানদিকে দেখুন Click to book now অপশন। এখানে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে আপনার ঠিকানা-সহ কতগুলি অর্ডার করবেন সেবিষয়েও তথ্য পূরণ করতে হবে। এরপর সাবমিট বাটন ক্লিক করলেই অনলাইন পেমেন্ট অপশন আসবে। টাকা মিটিয়ে দিলেই বাড়িতে পৌঁছে যাবে eSnan কিট।

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?