সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

Share:

 নিজস্ব প্রতিনিধি:  গ্র্যাজুয়েশন অনুষ্ঠান মানেই গাউন পরে মঞ্চে উঠে ডিগ্রি নেওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। কিন্তু এক আর্কিটেকচার ছাত্রের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ঘটল একেবারে অন্যরকম ঘটনা। বাড়ির সকল সদস্যদের সঙ্গেই উপস্থিত ছিল আরও একজন। ডিগ্রি নিতে মঞ্চে ওঠার সময় তাঁর কাঁধে দিব্যি বসে রইল পোষ্য বিড়াল! মুহূর্তেই সেই দৃশ্য নজর কাড়ল সকলের। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেট দুনিয়াতেও শুরু হয়েছে ব্যাপক চর্চা।

ঘটনাটি আর্কিটেকচার পড়ুয়া নাভাল তাম্বুলকারের গ্র্যাজুয়েশনের সমাবর্তন অনুষ্ঠানের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নাভাল পরেছেন  বিশেষ গাউন। ডিগ্রি নিতে মঞ্চে ওঠার সময় তাঁর কাঁধে শান্তভাবে বসে রয়েছে তাঁর পোষ্য বিড়ালটিও। শুধু তাই নয়, বিশেষ দিনের জন্য বিড়ালটির পরনেও ছিল ছোট্ট গ্র্যাজুয়েশন গাউন। সবচেয়ে নজরকাড়া বিষয়, এত মানুষের ভিড় এবং অপরিচিত পরিবেশেও একেবারেই অস্থির হয়নি বিড়ালটি। বরং বেশ শান্তভাবেই মালিকের কাঁধে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় তাকে। নাভাল ডিগ্রি নেওয়ার পর ছবি তোলার সময়ও বিড়ালটি তাঁর সঙ্গেই ছিল।

 

View this post on Instagram

 

 

বিড়ালটিকে দেখে মঞ্চে থাকা অধ্যাপকরাও নিজেদের সামলাতে পারেননি। তাঁদের মধ্যে একজনকে আদর করে বিড়ালটির মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায়। সেই মুহূর্তটিও নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে। নাভালের ‘shutupnaval’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ১০ লক্ষেরও বেশি  মানুষ দেখেছেন।  ভিডিও দেখে মজার মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ মজা করে লিখেছেন, ‘বিড়ালই হয়তো পড়াশোনায় সাহায্য করেছে।’ আবার কেউ লিখেছেন, ‘আমার বিড়াল হলে ডিগ্রি আর মালিক দু’জনকেই ছিঁড়ে ফেলত!’  অধ্যাপকদের বিড়ালকে আদর করার দৃশ্যও মন কেড়েছে বহু মানুষের। সব মিলিয়ে, যেখানে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের নায়ক হওয়ার কথা ছিল ছাত্রের, সেখানে মুহূর্তের মধ্যেই সমস্ত লাইমলাইট কেড়ে নিল ছোট্ট সেই পোষ্য বিড়াল। মালিকের জীবনের বিশেষ দিনে সঙ্গী হয়ে তার এই উপস্থিতিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের