সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনিপত: সন্তান না থাকার জন্য অনেক দম্পতিরই আক্ষেপের শেষ নেই। অনেকেই দীর্ঘশ্বাস ফেলে আপশোষ করেন, ‘আমার যদি একটা সন্তান থাকত, তাহলে মরার পরে অন্তত মুখে আগুনটুকু পেতাম।’ কিন্তু সোনিপতে যা ঘটেছে তা শুনলে নিঃসন্তান দম্পতিরা হয়তো আর আক্ষেপ করবেন না। উল্টে বলবেন, ‘এমন সন্তান যেন কারও না হয়!’ তাহলে খুলেই বলা যাক ঘটনাটি।

মুম্বইয়ের নামী কাপড়ের ব্যবসায়ী শিবচরণ রামরতন গুপ্তের কোনও পুত্র সন্তান ছিল না। তিন মেয়ে। কোনও মেয়েই বৃদ্ধ মা-বাবার দেখভালের দায়িত্ব নিতে চাননি। তাই বছর তিনেক আগে স্ত্রীকে নিয়ে সোনিপতের এক বৃদ্ধাশ্রমে ঠাঁই খুঁজে নেন শিবচরণ। বছর দুয়েক আগে বৃদ্ধাশ্রমে মারা যান স্ত্রী। আরও নিঃসঙ্গ হয়ে পড়েন শিবচরণ। কয়েকদিন আগে না ফেরার দেশে তিনিও পাড়ি জমান। ৭৪ বছর বয়সী ব্যবসায়ী শিবচরণের মৃত্যুর পরেই সোনিপতের বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ মুম্বই নিবাসী তিন কন্যাকে দুঃসংবাদ জানান। দেহ নিয়ে যাওয়ার অনুরোধও করেন।

কিন্তু তিন মেয়ে বাবার মৃত্যুর খবর জানার পরেই যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে হতচকিত হয়ে পড়েন বৃদ্ধাশ্রমের আধিকারিকরা। তিন মেয়েই জানিয়ে দেয়, মৃত শিবচরণের দেহ মুম্বইয়ে নিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। সোনিপতেই যেন পুড়িয়ে ফেলা হয়। পোড়ানোর যাবতীয় খরচ পাঠিয়ে দেওয়া হবে। এর পরে মেয়েদের তরফে শিবচরণকে পোড়ানোর জন্য পাঁচ হাজার ১০০ টাকা বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়। তিন মেয়ের কাছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানতে চেয়েছিল, মুখাগ্নি করার দায়িত্ব কে নেবেন? শেষ বারের জন্যও কি বাবার মুখ দেখবেন না কেউ? তিন ‘অমানুষ’ কন্যার মধ্যে সবচেয়ে যে ছোট, সে জানিয়ে দেয়, ‘যখন বাবাকে দাহ করা হবে তখন যেন ভিডিও কলে তাঁদের তা দেখানো হয়।’

বৃদ্ধ শিবচরণের দাহক্রিয়ায় যাতে কোনও গাফিলতি না থাকে তার জন্য ব্যক্তিগতভাবে তদারকি করেছিলেন বৃদ্ধাশ্রমের পরিচালক আনন্দকুমার। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ভিডিও কল শুরু হওয়ার পর ‘হতভাগ্য’ শিবচরণের ছোট মেয়ে যখন শেষবারের মতো তার বাবার মুখ দেখতে পেল, তখন মৃদু স্বরে বলে উঠেছিল, ‘পাপা’। শুধু তাই নয়, বার বার বিরক্তির সঙ্গে জানতে চেয়েছিলেন, জন্মদাতাকে কতক্ষণে পোড়ানো শেষ হবে?’ শুধু বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার ক্ষেত্রেই অনীহা দেখায়নি তিন মেয়ে, এমনকি জন্মদাতার চিতাভস্ম সংগ্রহেও খুব একটা তাগিদ দেখায়নি। আনন্দ কুমারের কথায়, ‘চলতি মাসের ২০ তারিখের আগেই শিবচরণ গুপ্তের চিতাভস্ম নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তাতে ভিডিও কলে থাকা ছোট মেয়ে নির্লিপ্ত কণ্ঠে জানিয়েছিল, ‘ওই তারিখের আগে আসা সম্ভব কি না, তা তাঁরা বিবেচনা করে দেখবেন।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম