বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: বেড়াতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, হয়ত ভাবেননি ওই তরুণ দম্পতি। পাহাড়ি পথে মোটরবাইক নিয়ে ঘুরছিল ওই দম্পতি। তখনই ওই দম্পতিকে ঘিরে অশালীন মন্তব্য, গালিগালাজ এবং মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, নির্জন একটি এলাকায় মোটরবাইকে বসে থাকা তরুণ-তরুণীকে কয়েকজন যুবক ঘিরে রেখেছে। আশেপাশে খোলা জায়গায় গরু চরতে দেখা যায়। ওই যুবকরা দম্পতিকে নানা প্রশ্ন করছেন বলে মনে হচ্ছে। পরে তাদের মধ্যে একজন মোটরবাইকের চাবি খুলে নেন। অভিযোগ, এর পরেই শুরু হয় গালিগালাজ। শুধু কথায় হেনস্থা নয়, তরুণ-তরুণীর গায়ে হাত তোলারও অভিযোগ উঠেছে। ওই দম্পতির দাবি, বেশ কিছুক্ষণ তাঁদের সেখানে আটকে রাখা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে গুরুয়া থানা এলাকার এক যুবক তাঁর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে শেরঘাটি থানা এলাকার মহুয়াডিহের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তাঁদের ঘিরে ধরে একদল যুবক বলে অভিযোগ।

আরও পড়ুন: বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর পুলিশও বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। জানা গিয়েছে, ‘আরিয়ান’ নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা গ্রুপের সঙ্গে ভিডিওটির যোগ রয়েছে। তবে সেই গ্রুপের সঙ্গে ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের কথা জানায়নি পুলিশ। ভিডিওতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। শেরঘাটি থানার ওসি প্রমোদ কুমার জানিয়েছেন, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা মঞ্জুর’ , বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…